NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শিব্বীর আহমেদ এর সুপারন্যাচারাল সাইকো স্পাই থ্রিলার 'সাইকো সিরাজ' এখন বইমেলায়


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

শিব্বীর আহমেদ এর সুপারন্যাচারাল সাইকো স্পাই থ্রিলার  'সাইকো সিরাজ' এখন বইমেলায়


ঢাকা: কথাসাহিত্যি ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর সুপারন্যাচারাল সাইকো স্পাই থ্রিলার ‘সাইকো সিরাজ’ এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলা ২০২৪ এর দ্বিতীয় দিন মেলায় এনেছে নালন্দা প্রকাশ। বইমেলায় নালন্দা প্যাভিলিয়ন নাম্বার ১৭। এটি শিব্বীর আহমেদ দশম থ্রিলার বই, যা ২০২৪ একুশের বইমেলায় প্রকাশ করেছে নালন্দা।

বইটির দৃষ্টিনন্দন কভার করেছেন সজল চৌধুরী। ১৪২ পৃষ্ঠার এই বইটির বিক্রয় মূল্য ৩৭৫ টাকা। তবে বইমেলায় বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে। সাইকো সিরাজ, সুপারস্পাই নয়ন বন্ড এবং এক রহস্যময় চরিত্র হিরো, এই তিন চরিত্রকে ঘিরেই সাইকো সিরাজ উপন্যাস। ধর্ষণ খুন সাইকো সিরাজের নেশা। সিরাজকে নিয়ে সরকার বিব্রত। বাংলাদেশের একজন শীর্ষ এজেন্ট সুপারস্পাই নয়ন বন্ড। দেশের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র রুখে দিতে কাজ করছেন গোপন অ্যাসাইন্টমেন্ট নিয়ে। কিন্তু এর পাশাপাশি তাকে যেতে হয়েছে সাইকো সিরাজের পিছনে।

সাইকো সিরাজকে অনুসরণ করতে গিয়েই অদ্ভুত এক রহস্যমানব হিরোর সাথে পরিচয় হয় নয়ন বন্ডের। শুরু হয় বিভ্রান্তি। নয়ন বন্ড বুঝতে পারে, ওর মতই সাইকো সিরাজকে অনুসরণ করছে হিরো। কিন্তু কেন? আর কেনইবা তাকে সবখানে দেখা যাচ্ছে! সাদা জিন্সের প্যান্ট, আকাশি রঙের হালকা নীল পাঞ্জাবী, বাবড়ি চুল, হাতে লাঠি! কে এই হিরো? এ প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে সুপারন্যাচারার সাইকো স্পাই থ্রিলার ‘সাইকো সিরাজ’।

‘সাইকো সিরাজ’ শিব্বীর আহমেদ এর ৩৭তম বই। এর আগে বইমেলা ২০২৪ এ অনন্যা প্রকাশ করেছে থ্রিলার ‘হিরোসমগ্র, সম্পাদিত বই ‘সজীব ওয়াজেদ জয়বার্তা এবং শিশু-কিশোর গল্পের বই ‘ধামী করবে বিয়ে’। এছাড়াও খুব শিঘ্রই সময় প্রকাশন মেলায় নিয়ে আসবে শিব্বীর আহমেদ এর ৩৮তম বই সম্পূর্ণ প্রেমের উপন্যাস ‘বালিকার বুকের ঘ্রাণ’। এখানে উল্লেখ্য শিব্বীর আহমেদ এর ৩৬টি বই বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে এবং ২টি বই নিউইয়র্ক আর্ন্তজাতিক বাংলা বইমেলায় প্রকাশিত হয়েছে।

শিব্বীর আহমেদ কুমিল্লা-৯ আসনের (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংবিধান স্বাক্ষরকারী মরহুম আলহাজ¦ জালাল আহমেদ’র সন্তান। তিনি বাংলাদেশ থেকে ম্যানেজম্যান্টে মাষ্টার্স অব কমার্স (এমকম) এবং যুক্তরাষ্ট্র থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) ডিগ্রী অর্জন করেন।

সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ আবদানের জন্য শিব্বীর আহমেদ যুক্তরাষ্ট্রে ক্লোজআপ ওয়ান অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন অ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, বাংলা নববর্ষ সম্মাননা সহ নানা অ্যাওয়ার্ড লাভ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিব্বীর আহমেদ ’বজ্রকন্ঠে স্বাধীনতা’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলক্ষে রচনা করেন গান ’শ্রেষ্ঠ সন্তান’।

 
 
News Related Video Footage Link: https://www.youtube.com/@VOBTV