NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
আন্তর্জাতিক ডেস্ক:

লিয়াও নিং প্রদেশে সফরে সি চিন পিং উন্নয়ন করতে জোরালো ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৩ এএম

লিয়াও নিং প্রদেশে সফরে সি চিন পিং  উন্নয়ন করতে জোরালো ঘোষণা
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি লিয়াও নিং প্রদেশ সফর করেছেন। তিনি বলেছেন, দৃঢ়ভাবে উচ্চ গুণগতমানের উন্নয়ন জোরদার করতে হবে, যৌথভাবে ধনী হওয়ার কাজ এগিয়ে নিতে হবে, দ্রুত পরিচালনার ব্যবস্থা ও সামর্থ্য আধুনিক করতে হবে, সার্বিক ও কঠোরভাবে সিপিসি পরিচালনার কাজ জোরদার করতে হবে। নতুন যুগে উত্তর-পূর্বাঞ্চল পুনরুদ্ধারে আরো বেশি অগ্রগতি অর্জন করতে হবে, লিয়াও নিং প্রদেশের পুনরুদ্ধার ও উন্নয়নের নতুন অবস্থা উন্মোচনের চেষ্টা করতে হবে, যাতে বাস্তব আচরণের মাধ্যমে সিপিসি’র বিংশতম কংগ্রেসের আয়োজনকে স্বাগত জানানো যায়। ১৬ ও ১৭ অগাস্ট সি চিন পিং যথাক্রমে চিন চৌ, শেন ইয়াংসহ বিভিন্ন স্থানে গিয়ে বিপ্লবের স্মৃতি মিলনায়তন, নদী ও হ্রদ পরিচালনা প্রকল্প, শিল্প প্রতিষ্ঠান, কমিউনিটি পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার সি চিন পিং চিন চৌ শহরের তুংহু বন উদ্যান পরিদর্শন করেন। তিনি বলেন, সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ হল উত্তর-পূর্বাঞ্চলের অর্থনীতি ও সমাজের উন্নয়নের মূল্যবান সম্পদ। জনগণের জন্য আরও বেশি শরীরচর্চার স্থান নির্মাণ করতে হবে। তিনি বলেন, চলতি বছর উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হয়েছে। আগস্ট মাস বন্যা প্রতিরোধের গুরুত্বপূর্ণ সময়। বিভিন্ন স্তরের সরকারের উচিত জনগণের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার স্থানীয় কমিউনিটি পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, সচ্ছল জীবনের স্বপ্ন, শক্তিশালী দেশের স্বপ্ন, চীনা স্বপ্ন, জনসাধারণের ‘সুখের স্বপ্ন’। সিপিসি’র সব সংগ্রামই জনগণের সুখী জীবনের জন্য। নতুন যুগে সবার জীবন উত্তর-পূর্বাঞ্চলের পুনরুদ্ধারে আরো সুন্দর হবে বলে আশা করেন তিনি। সূত্র: শুয়েই ফেই ফেই,সিএমজি।