NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনের বসন্ত উৎসব পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ও জয়গানের একটা উৎস


স্বর্ণা প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:০১ পিএম

চীনের বসন্ত উৎসব পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ও জয়গানের একটা উৎস

চীনের সিএমজি-র "বসন্ত উসব গালা ওভারচার নামক বিশেষ অনুষ্ঠান জেনিভায় জাতিসংঘের অফিস প্যালাইস ডেস নেশনস-এ অনুষ্ঠিত হয়।

"চীনা বসন্ত উৎসব উদযাপন এবং বসন্ত উৎসব গালা দেখার" থিমের সাথে ইভেন্টটি বসন্ত উৎসব সংস্কৃতিকে আন্তর্জাতিক সমাজে মানুষে মানুষে সাংস্কৃতিক বিনিময় এবং সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা প্রচারের একটি লিঙ্ক হিসাবে ব্যবহার করে।

জেনিভায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক ও কর্মকর্তা, জেনিভায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সুই এবং নানান আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং পাকিস্তান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কিউবা, উরুগুয়ে, মরিশাসসহ বিভিন্ন  দেশের কূটনীতিকসহ ৩০০ অতিথি উপস্থিত ছিলেন।

সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-পরিচালক এবং সিএমজির মহাপরিচালক শেন হাই শিওং এক ভিডিও বক্তৃতায় বলেন, বসন্ত উৎসব হল চীনা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। কিছুদিন আগে, ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে বসন্ত উৎসবের দিনকে জাতিসংঘের ছুটি হিসাবে মনোনীত করার প্রস্তাব গৃহীত হয়। নববর্ষের প্রাক্কালে বসন্ত উৎসব গালা দেখা চীনাদের জন্য একটি নতুন রীতি হয়ে উঠেছে। এই বছর, সিএমজি একটি আনন্দদায়ক গালা উপহার দিতে "আদর্শ, শিল্প ও প্রযুক্তি"-র ধারণা কাজে লাগাবে। 

সিএমজি সুইজারল্যান্ডের সকল স্তরের বন্ধুদের সাথে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে, মানবসভ্যতার অগ্রগতি প্রচার করতে এবং একটি শান্তিপূর্ণ উন্নয়ন, পারস্পরিক কল্যাণকর সহযোগিতার জয়গান গাইতে ইচ্ছুক।!
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।