NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

থিয়ানচিনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে; সি চিন পিং


ছাই উইয়ে: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৪৫ এএম

থিয়ানচিনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে; সি চিন পিং

 


চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ১ থেকে ২ ফেব্রুয়ারি থিয়ানচিন মহানগর পরিদর্শন করেন।তিনি থিয়ানচিনে চীনের বিভিন্ন জাতির মানুষকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান।

সিছিং এলাকার সিনখৌ থানা হলো থিয়ানচিন শহরের গুরুত্বপূর্ণ সবজি ঘাঁটি। গতবছর বন্যায় থানাটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। সি চিন পিং এলাকাটি পরিদর্শন করেন। সবজির গ্রিনহাউসগুলো এরই মধ্যে বন্যার ধাক্কা সামলে উঠেছে। 

সি চিন পিং থিয়ানচিন প্রাচীন সাংস্কৃতিক সড়কও পরিদর্শন করেন। এখানে বিভিন্ন বিখ্যাত দোকান রয়েছে। স্থানীয় সংস্কৃতি ও পণ্য অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। এখানে এসে সি বলেন, চলতি বছর হলো ড্রাগনবর্ষ। চীনা সংস্কৃতিতে ড্রাগনের একাধিক অর্থ রয়েছে, যেমন সাহসিকতা, অন্তহীন জীবনীশক্তি এবং সৌভাগ্য। শুক্রবার সকালে সি চিন পিং ফিংচিন যুদ্ধজাদুঘর পরিদর্শন করেন। তিনি চীনা বিপ্লবি যুদ্ধের ইতিহাস জানার ওপর গুরুত্ব আরোপ করেন। 

এদিন তিনি থিয়ানচিন ‘বুদ্ধিমান শূন্য কার্বন’ বন্দরও পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, থিয়ানচিনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে; বেইজিং, থিয়ানচিন ও হ্যেপেই’র যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। থিয়ানচিনের সাথে বেইজিংয়ের বৈজ্ঞানিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।