NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নতুন বছর হবে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী;নববর্ষের শুভেচ্ছা সি চিন পিং


স্বর্ণা: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

নতুন বছর হবে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী;নববর্ষের শুভেচ্ছা সি চিন পিং

 


চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় পরিষদ (বৃহস্পতিবার) সকালে, বেইজিংয়ের গণমহাভবনে ২০২৪ সালের বসন্ত উৎসবকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বক্তৃতা করেন। পার্টির কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের পক্ষ থেকে তিনি দেশের সকল জাতিগোষ্ঠীর মানুষকে, সেইসাথে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল, তাইওয়ানের স্বদেশী এবং প্রবাসী চীনাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বিদায়ী খরগোশ-বর্ষ ছিল চীনা কমিউনিস্ট পার্টির বিশতম জাতীয় কংগ্রেসের চেতনাকে সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রথম বছর। একটি অত্যন্ত জটিল আন্তর্জাতিক পরিবেশ এবং সংস্কার, উন্নয়ন ও স্থিতিশীলতার কঠিন কাজের মুখোমুখি হয়ে, আমরা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছি, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে সমন্বয় করেছি, দৃঢ়তার সাথে কাজ করেছি, এবং সাহসের সাথে একাধিক অসুবিধা অতিক্রম করে সামনে এগিয়ে গেছি। 

সি চিন পিং আরও বলেন, নতুন বছর হবে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং "চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা" বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এ বছর অবশ্যই স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতির জন্য কাজ করতে হবে, সংস্কার গভীরতর করতে হবে, এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের কাজ এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি ছিয়াং সভাপতিত্ব করেন এবং চাও ল্য চি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং শুয়ে শিয়াং, লি শি, হান চেং এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন।
সূত্র:  চায়না মিডিয়া গ্রুপ।