NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি;নন-সিপিসি সদস্যদের বসন্ত শুভেচ্ছায় সি চিন পিং


ফয়সাল: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩২ পিএম

অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি;নন-সিপিসি সদস্যদের বসন্ত শুভেচ্ছায় সি চিন পিং

 

সিপিসির বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দল, অল-চায়না ফেডারেশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এবং পার্টির বাইরে থাকা ব্যক্তিদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং। 

বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ নন-সিপিসি সদস্যদের সঙ্গে বার্ষিক সমাবেশে অংশ নেওয়ার সময় এ অভিবাদন জানান সি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং, সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক সাই ছি এবং স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং। তারা সকলেই সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য।

সি বলেন, ‘আমরা বাহ্যিক চাপের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং অভ্যন্তরীণ অসুবিধাগুলো কাটিয়ে উঠেছি। অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রাথমিক লক্ষ্যমাত্রা অর্জন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি ভালো সূচনা করেছি। আমাদের প্রচেষ্টায় উল্লেখ করার মতো অনেক কিছু আছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের উদ্ভাবনের ক্ষেত্রে নতুন অগ্রগতি হয়েছে। আমরা কার্যকরভাবে ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি।

চীনা প্রেসিডেন্ট বলেন, এই সাফল্যগুলো শুধু সিপিসির বলিষ্ঠ নেতৃত্বেই নয়, বরং সিপিসির বাইরে থাকা রাজনৈতিক দল, এসিএফআইসি, এবং পার্টির বাইরে থাকা ব্যক্তিবর্গসহ সমাজের সকল ক্ষেত্রের মানুষের দৃঢ় ও যৌথ প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

সি বলেন, চলতি ২০২৪ সাল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বছর।কার্যকরভাবে অর্থনীতির গুণমান উন্নত করতে এবং একটি যুক্তিসঙ্গত পরিসরে চীনা আধুনিকায়নকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি। 
সিপিসির বাইরে থাকা রাজনৈতিক দল, এসিএফআইসি এবং পার্টির বাইরে থাকা ব্যক্তিবর্গকে গবেষণা, পরামর্শ, আলোচনার মাধ্যমে চীনা আধুনিকায়নের প্রচারে অবদান রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট সি চিনপিং।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।