NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া বিমান বন্দরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিবের সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালকের আলোচনা


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

বগুড়া বিমান বন্দরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিবের সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালকের আলোচনা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

আজ ২১ শে আগস্ট ২০২২ রবিবার,
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সচিব মোঃ মোকাম্মেল হোসেন এর সহিত টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম আজ ঢাকায় সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত উত্তরবঙ্গের উন্নয়নকল্পে উত্তর অঞ্চলের কেন্দ্রস্থল বগুড়ায় দীর্ঘ দিনের কাক্সিক্ষত প্রকল্পগুলির অন্যতম বগুড়ার এরুলিয়ার বিমান বন্দর চালুকরণ, প্রাচীন পুÐনগর সহ উত্তর বঙ্গের পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সচিব এর প্রশ্নের জবাবে বগুড়ার ইকোনমিক উপযোগিতার সূচক হিসেবে বাংলাদেশের দেশি-বিদেশি ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান, অ-আর্থিক প্রতিষ্ঠান (এমএফআই-এমজিও) গুলির প্রধান কার্যালয়, শাখা কার্যালয় সফলভাবে কর্মরত আছে যা অনেক বিভাগীয় শহরগুলোতেও নাই ইত্যাদি উন্নয়নমুলক আলোচনা হয়। সচিব মহোদয় পাঁচ তারকা মম ইন হোটেল এ্যান্ড রিসোর্ট পরিদর্শনের সম্মতি জ্ঞাপন করেন। আলোচনাকালে মোঃ মুহিদুল ইসলাম, অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, টিএমএসএস এর পরামর্শক সাবেক অতি: সচিব সুশান্ত কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।