NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বিইউজে’র নির্বাচনে রউফ সভাপতি রানা সাধারণ সম্পাদক


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৪:৫৪ এএম

বিইউজে’র নির্বাচনে রউফ সভাপতি  রানা সাধারণ সম্পাদক

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিউজে) নির্বাচনে ‘দৈনিক কালের কণ্ঠ’-এর বগুড়া প্রতিনিধি জেএম রউফ সভাপতি এবং ‘দৈনিক করতোয়া’র সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার ওই দু’টি পদে ভোট গ্রহণ করা হয়। বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৮১জন ভোটারের মধ্যে ৭৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শ্রম অধিদপ্তর বগুড়ার শ্রম কর্মকর্তা শরীফুর রহমান নির্বাচন পর্যবেক্ষণ করেন।ইতিপূর্বে অন্য ৪টি পদে ৬জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন সহ-সভাপতি পদে চপল সাহা (এটিএন নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রবীর মহন্ত  (দৈনিক কালের খবর), কোষাধ্যক্ষ পদে ইলিয়াস হোসেন (ভোরের দর্পণ) এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে তানসেন আলম তালুকদার (বাংলা বুলেটিন) , নাজমুল হুদা নাসিম (যুগান্তর) ও সাবু ইসলাম  দৈনিক চাঁদণীবাজার) ।

বিইউজে’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য্য শংকর জানান, শনিবার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দু’জন করে মোট ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের বগুড়া জেলা প্রতিনিধি জে এম রউফ পান ৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকাল-এর বগুড়া ব্যুরোর স্টাফ রিপোর্টার এস এম কাওছার পেয়েছেন ২৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানা পেয়েছেন ৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বেসরকারি টিভি চ্যানেল আরটিভি’র বগুড়া জেলা প্রতিনিধি জি. এম সজল পেয়েছেন ২০ ভোট।

ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ঠান্ডা আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলঅদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)এর সহ-সভ্পাতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিইউজে’র বিদায়ী কমিটির সভাপতি আমজাদ হোসেন মিন্টু, নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর, বগুড়ার শ্রম কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।