NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

অদম্য শেখ হাসিনা - একটি ঐতিহাসিক দলিল


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০২:১২ পিএম

অদম্য শেখ হাসিনা - একটি ঐতিহাসিক দলিল


ঢাকাঃ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ এর প্রকাশিত ফটো অ্যালবাম 'অদম্য শেখ হাসিনা' একটি ঐতিহাসিক দলিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য এই অ্যালবামটি বিশেষ গুরুত্ব বহন করবে বলে জানিয়েছেন শিব্বীর আহমেদ । ২০০৬ সালের উত্তাল রাজনৈতিক পটভূমির পর ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমল এবং নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা অসংখ্যবার যুক্তরাষ্ট্র তথা ওয়াশিংটন সফর করেন। তাঁর এই সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সাথে নানা বৈঠক আলোচনা সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তাঁর এর সফরের প্রতিটি অনুষ্ঠানে সাংবাদিক শিব্বীর আহমেদ সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেন। দেশের ও প্রবাসের সকল গণমাধ্যমে শিব্বীর আহমেদের তোলা ছবি ও সংবাদ সেই সময় বহুলভাবে প্রচারিত হয়। বাংলাদেশের ইতিহাসে ২০০৬- ২০০৮ সালের এই গুরুত্বপূর্ণ সময়ে শিব্বীর আহমেদ হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট, কংগ্রেস, সিনেট, কমার্স ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রে সাংবাদিক হিসাবে কাজ করেন এবং নিজের তোলা ছবি, ভিডিও ও সংবাদ দেশের ও প্রবাসের গণমাধ্যমে প্রচার করেন।

২০০৬- ২০০৮ সালে সাংবাদিক শিব্বীর আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠানের কয়েক হাজার ছবি তোলেন এবং সেই ছবিগুলো থেকে বাছাই করা ছবি দিয়ে সাজানো হয়েছে `অদম্য শেখ হাসিনা' ফটো অ্যালবামটি যা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির জন্য একটি ঐতিহাসিক দলিল হিসাবে চিরকাল থেকে যাবে। অ্যালবামটিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সহ সমমনা মুক্তিযুদ্ধের স্বপক্ষ তৎকালীন পরীক্ষিত নেতাকর্মীদের ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্থান পেয়েছে।

এছাড়াও জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, স্ত্রী ক্রিস্টিনা ওভামায়ার জয়, কন্যা সুফিয়া রেহানা ওয়াজেদের নানা ছবি স্থান পেয়েছে। এছাড়াও সে সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরসঙ্গীদের ছবিও ফটোবুক বইটিতে স্থান পেয়েছে।

`অদম্য শেখ হাসিনা' ফটো অ্যালবামটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্য। অ্যালবামটির প্রচ্ছদ ও অনলংকরণ করেছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ নিজেই। `অদম্য শেখ হাসিনা' ফটো অ্যালবামটি বইমেলায় অনন্যা প্যাভিলিয়নে এবং রকমারি.কম অনলাইনে ২৫% ছাড়মূল্যে পাওয়া যাচ্ছে। এই বিশেষ ছাড় শুধু মাত্র ফেব্রুয়ারি ম্যাশ জুড়েই থাকছে। 
 
https://www.rokomari.com/book/324878/adommo-shiekh-hasina
 


 

 
News Related Video Footage Link: https://www.youtube.com/@VOBTV