NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ার আদমদীঘিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:১৬ পিএম

বগুড়ার আদমদীঘিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য  মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। (২১ ফেব্রুয়ারী, বুধবার ) রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ফিরুজ হোসেন, আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল এএসপি নাজরান রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, শিক্ষা অফিসার তৌফিক আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সহ- সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সহ - সভাপতি খন্দকার নাজিমুল হক, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের হল রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র/ ছাত্রীদের নিয়ে চিত্রাংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী  অফিসার রুমানা আফরোজ।দিবসটি উপলক্ষ্যে উপজেলা মসজিদসহ বিভিন্ন মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপশনালয়ে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়।