NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে রহিম সভাপতি আরিফ সম্পাদক নির্বাচিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৫ জুন, ২০২৬, ১০:৫৫ এএম

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে রহিম সভাপতি আরিফ সম্পাদক নির্বাচিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের সভাপতি পদে আব্দুর রহিম (১৮ ভোট) এবং সাধারণ সম্পাদক পদে কাওছার উল্লাহ আরিফ(১৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন, যথাক্রমে মোমিন রশিদ সাইন ও সাইফুল ইসলাম। শনিবার সকাল ১০টা থেকে দুপুরে ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৭ টি পদের মধ্যে বড় ৪ টি পদে ভোট গ্রহন করা হয়েছে। বাকী ৩টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। অন্য সহ সভাপতি পদে লতিফুল আব্দুল লতিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আল মুমিন নির্বাচিত হয়েছেন।

সকাল থেকে এ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্য ব্যাপক উৎসাহ উদ্বেপনা দেখা দিয়েছে। এ নির্বাচনে ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হলেন, কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন এবং কার্য নির্বাহী সদস্য মোঃ সাবু ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৪ এর চেয়ারম্যান আসাফ উদ দৌলা ডিউক জানান, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের ভোট ভোট গ্রহন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সফল ভাবে প্রাপ্ত ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।