NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বসুন্ধরা মি‌ডিয়া অ‌্যাওয়ার্ড পা‌চ্ছেন সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ পিএম

বসুন্ধরা মি‌ডিয়া অ‌্যাওয়ার্ড পা‌চ্ছেন সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী

 

মোহাম্মদ আবদুল্লাহ,চুয়াডাঙ্গা থেকেঃ

তৃণমূল সাংবা‌দিকতায় ভূমিকা রাখায় বসুন্ধরা মি‌ডিয়া অ‌্যাওয়ার্ড পা‌চ্ছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী।
তৃণমূল সাংবা‌দিকতায় ভূমিকা রাখায় বসুন্ধরা মি‌ডিয়া অ‌্যাওয়ার্ড পা‌চ্ছেন কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী।
আগামী ৩০ মে তাঁর হা‌তে এ অ‌্যাওয়ার্ড তু‌লে দে‌বেন তথ‌্য মন্ত্রী হাসান মাহমুদ।
বসুন্ধরা গ্রুপের আয়োজনে বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ডে সারাদেশে ৬৪ জন গুণী সাংবাদিককে এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে। আবদুর রশীদ চৌধুরী কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক।
এছাড়াও তিনি প্রায় তিন যুগ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র কুষ্টিয়া জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দৈনিক সংবাদ এর জেলা বার্তা পরিবেশক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত সাবেক সভাপতি ছিলেন তিনি। কুষ্টিয়ার সাংবাদিকদের উজ্জ্বল নক্ষত্র আবদুর রশীদ চৌধুরীর অ্যাওয়ার্ড প্রাপ্তিতে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।