NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমেরিকার সনাতনীদের সর্ব বৃহৎ সংগঠন হিন্দু মিলন মেলা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৫ পিএম

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমেরিকার সনাতনীদের সর্ব বৃহৎ সংগঠন হিন্দু মিলন মেলা



নিউইয়র্ক এর হিন্দু সমাবেশ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল ভাবে
অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রæয়ারী ২০২৪ শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ জুইশ 
সেন্টারে বিকাল ৪টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গীতাপাঠে
অংশগ্রহন করে ৩০জন শিশু-কিশোর। গীতা পাঠ পরিচালনায় ছিলেন শ্রী চন্দন দাস, শ্রী নারায়ন
রায় ও ইঞ্জি. শ্রী রঞ্জিত কুমার রায়।
অনুষ্ঠানের শুরু হয় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে। ডাঃ শ্রী প্রভাত দাস এর নেতৃত্বে প্রদীপ প্রজ্জলনে
অংশগ্রহন করেন আগত প্রধান অতিথি প্রিয়া সাহা, এসেম্বলী ওমেন পদপার্থী জোহানা
কারমোনা, নিউইয়র্ক মেয়র অফিস থেকে আগত পেট্রিসিয়া রঘুনন্দন, এটর্ণী অশোক
কর্মকার, এক্টিভিস্ট ও কলামিষ্ট শিতাংশু গুহ, কলোম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক দ্বীজেন
ভট্টাচার্য্য, ইউনাইটেড হিন্দুস্ধসঢ়; অব ইউএসএ এর সভাপতি শ্রী ভজন সরকার, শ্রী দীলিপ নাথ,
শ্রী দীনেশ মজুমদার, শ্রী সুশীল সিনহা, শ্রী জর্নাদ্দন চৌধুরী, শ্রী প্রনব রায় রনো, শ্রী
প্রিয়লাল মন্ডল, শ্রী সহদেব তালুকদার সহ আরো অনেকে।
শ্রী উৎপল চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় মুল অনুষ্ঠান “হিন্দু সমাবেশ”। তিনটি বিশেষ বিষয়ের
উপর আলোচনা করার জন্য অনুরোধ জানান হিন্দু মিলন মেলা নিউইয়র্ক ইন্ধসঢ়;ক এর সভপতি শ্রী
রামদাস ঘরামী। ১) বিশ্বে হিন্দুদের উপর নির্যাতন ও নীপিড়ন ২) হিন্দু সেন্টার নির্মান ও ৩)
ফিউনারেল সেন্টার নির্মান। শ্রী সুশীল সিনহা মহোদয়ের স্বাগত ভাষনের মাধ্যমে শুরু হয়
আলোচনা সভা। তিনি হিন্দু সেন্টারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। শ্রীমতি প্রিয়া
সাহা’র বক্তব্যে জানা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম এর সাথে সাক্ষাতের
অভিজ্ঞতার কথা। এরপর একে একে বক্তব্য রাখেন, ডাঃ শ্রী প্রভাত দাস, এসেম্বলী ওমেন পদপার্থী
জোহানা কারমোনা, নিউইয়র্ক মেয়র অফিস থেকে আগত পেট্রিসিয়া রঘুনন্দন, এটর্ণী
অশোক কর্মকার, এক্টিভিস্ট ও কলামিষ্ট শিতাংশু গুহ, কলোম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক
দ্বীজেন ভট্টাচার্য্য, ইউনাইটেড হিন্দুস্ধসঢ়; অব ইউএসএ এর সভাপতি শ্রী ভজন সরকার, শ্রী
দীলিপ নাথ, শ্রী দীনেশ মজুমদার, শ্রী সুশীল সিনহা, শ্রী জর্নাদ্দন চৌধুরী, শ্রী প্রনব রায়
রনো, শ্রী প্রিয়লাল মন্ডল, শ্রী সহদেব তালুকদার সহ আরো অনেকে।
এরপর শুরু হয় পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। হরেক রকমের পিঠা শোভা পায় এই
পিঠা উৎসবে। যে সকল পরিবার তাদের বানানো পিঠা নিয়ে এই পিঠা উৎসব উপস্থিত হন
তাদেরকে নামজপের মালা ও ফুল দিয়ে সম্মানা দেয়া হয়। ডাঃ প্রভাত দাস বিশেষ সম্মাননায় ভুষিত
করেন, নিউইয়র্কের সমাজকর্মী, ধর্মীয় সংগঠক, গীতাপাঠক শ্রী প্রনব রায় রনো ও শ্রী
সহদেব তালুকদার মহোদয়কে। ইউনাইটেড হিন্দুসের বোর্ড অব ট্রাষ্টী শ্রী নিত্যানন্দ
কিশোর দাস ব্রহ্মচারী নাম জপ করা উপায় ও তার উপকারীতা সম্পর্কে আলোচনা করেন এবং নাম
জপের মাধ্যমে সকল নিত্য কর্ম চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে
অংশগ্রহন করেন নিউইয়র্কের বিশিষ্ট স্থানীয় শিল্পীবৃন্দ। সুরের মুর্চ্ছনায় ভরে জুইস সেন্টার।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঃ
শ্রী গৌরাঙ্গ রায় ৭১৮-৪১৫-২০৩৫, শ্রী ভবতোষ মিত্র ৬৪৬-৬৬২-০০২১, শ্রী সুশীল সিন্ধসঢ়;হা
(৯১৭) ৯৩২-৭০৪৪, শ্রীমতি সুমিতা বিশ্বাস ৩৪৭-২৮০-৭২২৭, শ্রীমতি সবিতা দাস (৩৪৭)
৭০২-২৭৮৯, শ্রী রামদাস ঘরামী ৭১৮-৪১৫-৫৬৭০, শ্রী প্রনব রায় (রনো) ৭১৮-৯০২-৮০০৭, শ্রী
রূপক নন্দী ৭১৮-৭০৮-৯৬৭০, শ্রী সুমন সুত্রধর ৯২৯-২৫৭-৮৬০৫, শ্রী দেবব্রত ঘোষ ৬৪৬-২৮৬-
৮৮৪৫,
শ্রী প্রদীপ ভট্টাচার্য্য ৩৪৭-৪৭৩-৫২৯৪, শ্রী পরেশ ধর ৩৪৭-৪৫৬-৯৪৪৪, শ্রী পলাশ নন্দী ৬৪৬-৮৮৬-
৭৮৬৩, শ্রী তাপস সাহা ৬৩১-৯৩৩-৪৬১৮, শ্রী রাম দেবনাথ ৩৪৭-৬৪৯-৫০৯০, শ্রী সনজিত কুমার
ঘোষ ৬৪৬-২৮৯-০৯৯৪, শ্রী বিধান পাল ৩৪৭-৪৭৫-৭৬১৮, শ্রী কৃষাণ দাস ৬৪৬-৭২৪-৯৮৪৮, শ্রী

রতন মন্ডল ৭১৮-৫৮৯-৪৮৪৪, শ্রী দেবব্রত মজুমদার ৩৪৭-৬০৫-৫২৬৮, শ্রী প্রিয়লাল মন্ডল ৯৭৩-৬৮৬-
৬০৪০, শ্রী প্রীতিশ বালা ৯২৯-৫৩৬-৪৮৯৩, শ্রী অসীম চন্দ্র দাস ৩১৪-৯০৬-৮১২২ শ্রী শংকর
বিশাল ৩৪৭-৭৭৪-৬৭৮৫, শ্রী গৌরাঙ্গ বাড়ই ৩৪৭-৪৮৪-৯৭৮২।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ডাঃ প্রভাত চন্দ্র দাস নিউইয়র্কে একটি হিন্দু সেন্টার ও
ফিউনারেল সেন্টারের গুরুত্ব আরোপ করেন এবং এই মহা কর্মযজ্ঞে সামিল হতে সকল হিন্দুদের
সহযোগিতা কামনা করেন। তিনি হিন্দু মিলন মেলা নিউইর্য়ক এর সভাপতি ও ইউনাইটেড
হিন্দুস্ধসঢ়; অব ইউএসএ ইন্ধসঢ়;ক এর সাধারণ সম্পাদক শ্রী রামদাস ঘরামীকে আগামী ৩০ দিনের
মধ্যে একটি মিটিং সেট করার জন্য অনুরোধ করেন। সেই সাথে উপস্থিত সকল অতিথিবৃন্দ,
বিভিন্ন মন্দির এবং সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং অত্র সংগঠনের সমস্ত নেতা
কর্মীদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।