NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
দুনিয়াতে এখনো কিছু সৎ লোক আছেন!

আইফোন ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন রিকশাচালক আমিনুল


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৭ এএম

আইফোন ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন রিকশাচালক আমিনুল

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :



২১.অগাস্ট.২০২২

এক মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দেন রিকশাচালক আমিনুল ইসলাম। তার সততায় মুগ্ধ হয়ে অনেকে প্রশংসা করেছেন। এবার তার সততার জন্য তিনি ৫০ হাজার টাকা পুরস্কার পেলেন।

রোববার (২১ আগস্ট) তার হাতে এই পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

পুরস্কার দেওয়ার আগে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমিনুল যে সততা দেখিয়েছেন, তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাই আমিনুলের সততাকে সম্মান জানিয়ে এই ধরনের কাজে অন্যদের উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজধানীর গুলশানে রিকশার গদির ফাঁকে বন্ধ অবস্থায় আইফোন ১৩ প্রো ম্যাক্স পান চালক আমিনুল। পরে ৯ আগস্ট আইফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে আমিনুল ইসলামকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

মেয়র আতিকুল ইসলামের হাত থেকে পুরস্কার নিচ্ছেন রিকশাচালক আমিনুল ইসলাম

পুরস্কার পাওয়ার পর রোববার গুলশানের নগর ভবনে আমিনুল বলেন, মোবাইলটি রিকশায় পেয়ে হাতে নিয়ে দেখি বন্ধ। মোবাইল বন্ধ থাকায় এর মালিককে ফেরত দেবো কীভাবে। খোলা থাকলে মালিক ফোন দিতে পারে। এই চিন্তা করে রিকশা রেখে মোবাইলটির চার্জার কিনতে যাই। দোকানে চার্জার কিনতে যেয়ে দেখি চার্জারের দাম ৭০০-৮০০ টাকা চায়। দিনে আমার ইনকাম ৫০০-৬০০ টাকা। এই টাকা দিয়ে চার্জার কীভাবে কিনবো?

তিনি বলেন, চার্জারের দাম বেশি চাওয়ায় মোবাইলটি থেকে সিম খুলে আমার নিজের মোবাইলে ঢুকাই। একদিন পর রাত ১১টার দিকে ওই সিমে ফোন আসে। পরদিন বাড্ডা থানায় গিয়ে যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরসহ পুলিশের কাছে আইফোন দিয়ে আসি। মোবাইল পাওয়ার পর একটাই উদ্দেশ্য ছিল যার মোবাইল তাকে ফেরত দিয়ে দেবো। মোবাইলটি ফেরত দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

আমিনুলের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে তিনি থাকেন বাড্ডায়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। অভাবের কারণে আমিনুল অষ্টম শ্রেণির পর লেখাপড়া করেননি। তবে তিনি কষ্ট করে হলেও তার দুই সন্তানকে লেখাপড়া করাতে চান। ৮ বছর ধরে গুলশান এলাকায় রিকশা চালান আমিনুল ইসলাম।