NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

কুমিল্লাকে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা বরিশালের


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:০৪ এএম

কুমিল্লাকে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা বরিশালের

 কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা ঘরে তুললো তামিম ইকবাল নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।  শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরের ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অঙ্কন।  ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। এছাড়া ৩৯ রান করেছেন তামিম ইকবাল। এর আগে ২০২২ সালের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এক রানে হেরে শিরোপা হাতছাড়া হয় বরিশালের।   টুর্নামেন্টে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। এবার তাদের ছিল হ্যাটট্রিক শিরোপায় চোখ। কিন্তু কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে উঠলো বিপিএল ট্রফি।