NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

পুড়ে সব ছারখার  - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:১৯ এএম

পুড়ে সব ছারখার   - জাকিয়া রহমান

 

পুড়ে সব ছারখার 

- জাকিয়া রহমান 

গড়েছিল ওরা আশার নীড়     

স্বপ্ন বুনে জীবন কাটাবে বলে,   

আজ সব অগ্নিদগ্ধ! 

পুড়ে সব ছারখার!  

ধূমায়িত সব ভালবাসার গাঁথা  

একাকার জ্বলে খাক!  

 

সব স্নেহ প্রেম ভস্মের স্তুপে  

ফেরানোর নেই কোন পথ। 

ঘরের কোনায় রইবে- 

শুধু স্মৃতির থলেতে পুরানো কথা।   

পূর্ণ করেছে বিধাতা সে থলে অসময়ে

যা ছিল দেবার দিয়েছে-  

সে থলেতে ভরবেনা আর কোন নতুন কথা  

কিছু দেবার সাধ্য নেই কারো আর!  

 

চোখ ভাসবে নোনা জলে চিরদিন 

জীবন ঘরের সে শূন্য কোণটা দেখে  

কল্পনাতেই জড়িয়ে ধরে প্রিয় হারানো মুখ,  

রাত কাটাবে নির্মম যন্ত্রণায়-  

বাকি জীবনের জন্য 

ভস্মের স্তুপে যত সঞ্চিত আশা, 

জীবনের পরম ভালোবাসা- 

পুড়ে সব ছারখার!