NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ড. ইউনূসের আতিথেয়তা করে সম্মানিত পিটার হাস, তার বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগ


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৪৪ এএম

ড. ইউনূসের আতিথেয়তা করে সম্মানিত পিটার হাস, তার বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগ

 বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী, অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনূসের আতিথেয়তা করতে পেরে সম্মানিত বোধ করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করে লিখেছেঃ "ড. ইউনুস এবং মিসেস বেগমের আতিথেয়তা করতে পেরে সম্মানিত বোধ করছি। তাদের কাজ লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের হয়ে আসার ক্ষমতা দিয়েছে। ড. ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে মামলাগুলির অগ্রগতি যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।"

 উল্লেখ্য, ড. ইউনূস সোমবার রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আয়োজিত এক নৈশভোজে অংশ নেন। এরপর থেকেই এ নিয়ে নানা জল্পনা শুরু হয়। যদিও ইউনূস সেন্টার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছেঃ বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘অপরচুনিটি ইন্টারন্যাশনাল’-এর প্রধান চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ উপলক্ষ্যে রাষ্ট্রদূত হাস এই বৈঠকের আয়োজন করেন।