NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

কপাল ফেটে রক্ত, গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:০২ এএম

কপাল ফেটে রক্ত, গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়

 গুরুতর জখম হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে।  তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন। ক্ষত বেশ গভীর বলেই জানা গিয়েছে।