NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ভারত অবৈধভাবে তথাকথিত ‘অরুনাচল প্রদেশ’ প্রতিষ্ঠা করেছিল: চীনা মুখপাত্র


আকাশ প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:০১ এএম

ভারত অবৈধভাবে তথাকথিত ‘অরুনাচল প্রদেশ’ প্রতিষ্ঠা করেছিল: চীনা মুখপাত্র

 

মার্চ ১৫  চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিও কাং বিকালে বেইজিংয়ে জানান, চাং নান (দক্ষিণ তিব্বত) হচ্ছে চীনের ভূখণ্ড। ভারত অবৈধভাবে তথাকথিত ‘অরুনাচল প্রদেশ’ প্রতিষ্ঠা করেছিল। চীন কখনওই তা স্বীকার করেনি এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

তিনি জানান, বর্তমানে চীন-ভারত সীমান্ত অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, দু’পক্ষ কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে পরস্পরের সীমান্ত উদ্বেগের বিষয়ে কার্যকর যোগাযোগ বজায় রাখছে। অথচ, সীমান্ত অঞ্চলের উত্তেজনা বাড়াচ্ছে ভারত। যা এতদাঞ্চলের শান্তি ও শৃঙ্খলা খাতে নেতিবাচক ভূমিকা রাখছে। সীমান্ত সমস্যাগুলো আরও জটিল না করতে ভারতকে তাগিদ দেয় চীন। 

চীনা মুখপাত্র আরও বলেন, চীনের সশস্ত্রবাহিনী সবসময় উচ্চ মানের সতর্কতা বজায় রাখছে, গণ-মুক্তিফৌজ দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।

উল্লেখ্য যে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তথাকথিত ‘অরুনাচল প্রদেশে’ চালু হওয়া টানেল ভারতের সশস্ত্রবাহিনীর যুদ্ধ-প্রস্তুতির মান বৃদ্ধি করেছে। চীন ও ভারত সীমান্তে ভারত ইতোমধ্যে নতুন করে দশ হাজার সেনা মোতায়েন করেছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।