NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জেএসিতে রাইয়ান জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত মরদেহ ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:৫৩ পিএম

জেএসিতে রাইয়ান জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত  মরদেহ ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন

 

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক
সম্পাদক আশরাফুজ্জামান ও বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র উপদেষ্টা
এডভোকেট মোর্শেদা জামানের পুত্র রাইয়ান ইফতেখার জামানের
নামাজে জানাজা শেষে তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল
মুসলিম কবর স্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক
সিটির কুইন্সের রিগোপার্ক এলাকায় নিজেদের বাসার পেছনে নিজের
তৈরি ব্যায়ামাগার থেকে রাইয়ানের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর
সঠিক কারণ জানা যায়নি। তার বয়স হয়েছিলো ২৯ বছর। খবর
ইউএনএ’র।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই রায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল
না। কর্মস্থলের সহকর্মীদের ফোন করে জানা যায়, রাইয়ান কাজেও যাননি।
পরবর্তীতে পরিবারের সদস্যরা নিজ বাসার পেছনে রায়ানের তৈরি
ব্যায়ামাগারে খুঁজতে যান। সেখানে রায়ানের নিথর মরদেহ পড়ে থাকতে
পাওয়া যায়। পরে ৯১১-এ কল করা হলে পুলিশ এসে তার মরদেহ নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, রায়ান আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবী রাইয়ান
হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।
রায়ান নিউইয়র্ক সিটির স্টাইভ্যাসেন্ট হাই স্কুল থেকে
গ্র্যাজুয়েশনের পর কুইন্স কলেজ থেকে বিজনেস-ফাইন্যান্সে উচ্চতর
ডিগ্রি নেন। দুই সপ্তাহ আগে তিনি জন এফ কেনেডি
আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে চাকরি
শুরু করেছিলেন। তার কর্মস্থলের সহকর্মীদের অভিমত, রায়ান এ চাকরিতে
খুশি ছিলেন। তবুও কেন ‘আত্মহননের’ পথ বেছে নিলেন এমন প্রশ্ন
তাদের।
এদিকে রাইয়ানের নামাজে জানাজা শনিবার জ্যামাইকা মুসলিম
সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজার পর তার মরদেহ লং আইল্যান্ডে ওয়াশিংটন
মুসলিম মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হবে বলে হয়েছে। জানাজা
নামাজে ইমামতি করেন জেএমসি’র পেশ ইমাম ও খতিব মির্জা আবু
জাফর বেগ। নামাজের আগে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত
কনসাল জেনারেল নাজমুল হুদা, জেএমসি’র সভাপতি ডা. মাহমুদুর
রহমান, মরহুম রাইয়ানের পিতা কৃষিবীদ আশরাফুজ্জামান উপস্থিত
মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই পর্ব পরিচালনা করেন
জেএমসি’র সেক্রেটারী আফতাব মান্নান।

জানাজা নামাজের আগে রাইয়ানকে দেখার জন্য বিপুল সংখ্যক প্রবাসী
জেএমসিতে ভীড় জমান। এসময় তার পিতা কৃষিবীদ আশরাফুজ্জামান
অশ্রæভেজা নয়নে পুত্রের মরদেহের পাশে দাঁড়িয়ে সবার কাছে দোয়া
কামনা করেন। অপরদিকে মা মোর্শেদা জামান কান্নায় ভেঙ্গে পড়েন।
জানাজা শেষে তার মরদেহ সহসরি কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে রাইয়ান ইফতেখার জামানের নামাজে জানাজায় যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক
মহিউদ্দিন দেওয়ান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ,
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, কার্যকরী সদস্য জহিরুল
ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ
চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহŸায়ক রেজাউল করিম চৌধুরী,
যুবলীগ নেতা সেবুল মিয়া সহ দলীয় নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের
বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
এছাড়াও কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে এটর্নী মঈন
চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহ
জাহিদ, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট মজিবুর
রহমান, শাহ জে চৌধুরী প্রমুখ জানাজা নামাজে উপস্থিত ছিলেন।