NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে ইফতারের আয়োজন


আশরাফুল হাবিব চৌধুরী প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০১:১২ পিএম

জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে  ইফতারের আয়োজন

জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের উদ্যোগে, নিউইর্য়কের কুইন্সের হিলসাইডে ১৬৮ স্ট্রিটে প্রতিবারের মতো এবারো মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে।গত চার বছর ধরে জে,বি,ওয়াই.এফ -এর সদস্যদের নিজস্ব অর্থায়ায়নে এই আয়োজনে করা হয়ে থাকে। প্রতি দিন গড়ে ৭০-১২০ জনের মতো ইফতারের ব্যবস্থা করা হয়। তারা জানান, এই বছর ইফতারের মুসল্লীর সংখ্যা অনেকগুন বেড়ে গেছে। এই ধরনের উদ্দ্যোগে কমিউনিটির সকলকে তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানান জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরামের কতৃপক্ষ।

মাসব্যাপী এই আয়োজনে, রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং দেশ, প্রবাস ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মো: কাশেম। ইফতারের সার্বিক সহযোগিতায় থাকে জাসেম, সুমন, হাসান, অনিক, অনুপ, কাশেম, রনি, মিশু, মোবিন, রিংকু সহ আরো অনেকে।  উল্লেখ্য, জ্যামাইকা বাংলাদেশি ইয়ূথ ফোরাম নানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কাছে একটি দায়িত্বশীল এবং গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হয়েছে। জেবিওয়াইএফ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ভোলান্টিয়ার কার্যক্রম, পরিস্কার পরিছন্ন কার্যক্রম, ইয়ূথদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের নিজেদের যুক্ত রেখেছে।

 

 

________________