NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের স্বাধীনতা দিবস পালন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:৪৮ পিএম

যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের স্বাধীনতা দিবস পালন


নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে
যুক্তরাষ্ট্র জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রবাসের তিন বীর
মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভে”ছা জানিয়ে সম্মানিত করা হয়েছে। সেই
সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ সহ স্বাধীনতার ঘোষক শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরত্তোম) বিদেহী আতœার মাঘফেরাত
কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু¯’্যতা
কামনা করা হয়। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ৩১ মার্চ রোববার
সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জিয়া পরিষদের
ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র শাখার আহŸায়ক শামসুল ইসলাম মজনু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা
সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড.
মিজানুর রহমান, মোশাররফ হোসেন সবুজ, আলমগীর খান, এডভোকেট
খন্দকার জাকির, আইনুল হক চৌধুরী, মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলনা ইমরান সিকদার। অনুষ্ঠান
পরিচালনা সংগঠনের সদস্য সচিব জাকির হাওলাদার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মীর মশিউর রহমান,
মোহাম্মদ সূরুজ্জামান ও মোহাম্মদ সেলিম-কে বিশেষভাবে সম্মানিত
কর হয়।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা
জানিয়ে বলেন, আমাদের দূর্ভাগ্য বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পরও

আমাদেরকে স্বাধীনতার ইতিহাস নিয়ে পক্ষে-বিপক্ষে নিয়ে তর্ক-
বিতর্ক করতে হয়। স্বাধীনতার বীরগণ আজো অসম্মানিত, অবহেলিত।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে, দেশে এক
নায়কতন্ত্র কায়েম করেছে, তথাকথিত গণতন্ত্রের নামে দেশে এক ব্যক্তির
শাসন কায়েম করেছে। এসব থেকে দেশকে রক্ষা করতে হয়ে সকল
দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল অনিয়মের বিরুদ্ধে রুখে
দাঁড়াতে হবে। বক্তারা বলেন, দলের নেতা-কর্মীদের বিভেদ-বিভক্তি ভুলে
বিএনপিকে শক্তিশালী করতে হবে। সভায় কোন কোন বক্তা ভারতীয় পণ্য
বর্জনের জন্য দেশপ্রেমক বাংলাদেশীদের প্রতি আহআন জানান।