NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে চৌদ্দগ্রামে অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৯ এএম

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে চৌদ্দগ্রামে অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩টি, বাতিসা ইউনিয়নের ইউনিয়নের ১টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশাপাশি জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার(৬ এপ্রিল) ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, ইউপি মেম্বার শাহিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল আলম মজুমদার, কাজী আবদুল্লাহ ফরহাদ অপু, প্রবাসী জাফর ভুঁইয়া ও ছাত্রনেতা আবির চৌধুরীসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা চৌদ্দগ্রাম কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ নিকট যিনি বিগত বছরের মত এবারো আমরা আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি।তবে গত বছরের ন্যায় এবার উপহার সামগ্রী বিতরণের জন্য আপনাদেরই আরেক সন্তান শিল্পপতি আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন আমাকে সহযোগিতা করেছেন বলে আমি এবারও সহযোগিতা করতে পেরেছি। আপনারা আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়নের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন আগামীতে যেন আরও বড় পরিসরে সহযোগিতা করতে পারি। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরণকৃৃত ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপস্থিত সবাইকে কষ্ট করে এসে উপহার সামগ্রী গ্রহন করায় এবং অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যারা সহযোগীতা করেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী সোহেল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।