NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৬ পিএম

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরাইলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একথা সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিপোর্টে উদ্ধৃত করা হয়েছে সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালকে। উল্লেখ্য, ১লা এপ্রিল সিরিয়ায় ইরানি কন্সুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এতে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ রেজা সহ কমপক্ষে ৭ জন গার্ড সদস্য নিহত হন।

এর প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইসরাইলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় তোলপাড় চলছে বিশ্বে। দামেস্কে ইরানি কন্স্যুলেটে ইসরাইলি হামলায় যারা মুখে কুলুপ এঁটে ছিলেন, তারা কিন্তু এবার সরব হয়ে উঠেছেন। ইরান আক্রমণের জবাবে আক্রমণ চালানোর পর তারা নিন্দার ফুলঝুড়ি ফুটিয়ে তুলেছেন।  এরই মধ্যে শনিবার দিনের শেষে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন জো বাইডেন।

তিনি পরামর্শ দিয়েছেন যে পরবর্তীতে আর কোনো জবাব দেয়া হবে অপ্রয়োজনীয়। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ইসরাইলি প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। তবে এবিসির ‘দিস উইক প্রোগ্রামে রোববার হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরাইলকে আত্মরক্ষায় অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র।