NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
চমৎকার এই অনুষ্ঠানটির কথা অনেকদিন মনে থাকবে

তেহরান বেতার বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলনমেলা


আশরাফুর রহমান প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

তেহরান বেতার বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলনমেলা

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বাংলা বিভাগ অর্থাৎ Radio Tehran Bangla বিভাগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বসেছিল শ্রোতা, ডিএক্সার, শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের মিলনমেলা। IRIB Fan Club Bangladesh আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সারাদেশ থেকে শতাধিক বেতারশ্রোতা অংশ নেন। এছাড়া, ইরানপ্রেমী কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থঅনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর Seyad Reza Mirmohammadi-এর বক্তৃতা সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে উপভোগ করেন। তিনি বলেন, ইরান ইহুদিবাদী ইসরাইলের গালে থাপ্পড় মেরেছে যা গত ৭৫ বছরে কেউ পারেনি।অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক Syed Samadul Haque ইরান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের উপর জোর দেন। তিনি জানান, ইরানের ifilm টিভি'র কিছু জনপ্রিয় সিরিয়াল ডাবিং করে বাংলা টিভিতে সম্প্রচার করা হবে।অনুষ্ঠানে আমার পাশাপাশি রেডিওতে তেহরানের প্রতিনিধিত্ব করেন Sirajul IslamMuhammad Mujahidulislam ভাই। আমরা শ্রোতাদের দাবি-দেওয়া পূরণের বিষয়ে কথা বলি।

সমাবেশে Rofiqul Islam Rimon -এর তেলাওয়াত, Liton Hafiz ভাই ও Shahin Tabib ভাইয়ের গান এবং রেডিও তেহরান নিয়ে কবি Amin Al Asad ভাই ও Alo Ahmed-এর স্মরচিত কবিতা সবাইকে মুগ্ধ করে।অনুষ্ঠানে আমেরিকা থেকে নিউ ইয়র্ক বাংলা ডটকম'র সম্পাদক Akbar Haider Kiron ভাই এবং ভারত থেকে রেডিও তেহরানের মনিটর Najim Uddin ভাইয়ের অডিও বার্তা আলাদা মাত্রা যোগ করে।

এই মিলনমেলায় ২০২৩ সালে আইআরআইবি ফ্যান ক্লাব ও রেডিও তেহরান আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথি ও অংশগ্রহণকারী সবাইকে উপহার দেওয়া হয়।অনুষ্ঠানটি বাস্তবায়নে যারা কয়দিন ধরে একটানা পরিশ্রম করেছেন তাদের সবাইকে বিশেষ করে ক্লাব সভাপতি Juboraz Chowdhury , সাধারণ সম্পাদক Abu Taher -কে আন্তরিক ধন্যবাদ। সেইসাথে কৃতজ্ঞতা জানাই জাতীয় প্রেসক্লাবের কার্যকরি সদস্য Poly Shahnaz আপাকে চমৎকার আতিথেয়তার জন্য।

চমৎকার এই অনুষ্ঠানটির কথা অনেকদিন মনে থাকবে।