NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

দু’দেশের উচিত কার্যকরভাবে বিরোধ নিয়ন্ত্রণ করা: যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম

দু’দেশের উচিত কার্যকরভাবে বিরোধ নিয়ন্ত্রণ করা: যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত

 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং গত ২০ এপ্রিল এক অনুষ্ঠানে বলেন, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও জয়-জয় নীতির ভিত্তিতে, চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে বেইজিং আশা করে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সম্পর্ক উন্নয়নের আন্তরিকতা নিয়ে, দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়নের স্বার্থে চীনের সাথে কাজ করা। 

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সঠিকভাবে চীনকে জানা ও বুঝা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে চীন হস্তক্ষেপ করবে না, যুক্তরাষ্ট্রের নিবার্চনেও চীন হস্তক্ষেপ করবে না। চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়। প্রশ্ন হচ্ছে: যুক্তরাষ্ট্রও চীনের ব্যাপারে একই নীতি অনুসরণ করতে প্রস্তুত কি না? 

তিনি বলেন, দু’দেশের উচিত কার্যকরভাবে বিরোধ নিয়ন্ত্রণ করা, পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়া, বড় দেশের দায়িত্ব গ্রহণ করা, এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে প্রমোট করা। 

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র হাতে হাত রেখে একটি সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে পারে। তিনি আশা করেন, মার্কিন যুবক-যুবতীরা দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নিতে কাজ করবে।

সূত্র:আকাশ-আলিম-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।