NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

মেয়েদের ছবি এডিট করে ব্ল্যাকমেইলিং করতো তারা


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:৩০ এএম

মেয়েদের ছবি এডিট করে ব্ল্যাকমেইলিং করতো তারা

স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের আইডি থেকে ছবি সংগ্রহ করে সেগুলো অশ্লীলভাবে এডিট করে ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাসহ নানাভাবে ব্ল্যাকমেইলিং করতো- এমন একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। তাদের কাছ থেকে এই কাজে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী। গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের মো. মহিউল ইসলামের ছেলে ইসতিয়াক আহম্মেদ রঙ্গন (১৮), বিল বাদুড়িয়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. শাহরিয়ার কবির আকাশ (১৭), পাবনা পৌর এলাকার রাধানগরের মো. শাহিন মণ্ডলের ছেলে মো. ইমন আহাম্মেদ (২০) এবং শালগাড়িয়া এলাকার মো. বকুল হোসেনের ছেলে মো. হাসিবুল হাসান তন্ময় (২২)। পুলিশ সুপার জানান, ফেসবুকে হয়রানির শিকার হয়ে একাধিক স্কুল-কলেজপড়ুয়া ভুক্তভোগীর পরিবার পাবনা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন যে, তাদের ছবি তাদের ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে ‘ কথন ও ইসলাম’, ‘পাবনার অজানা তথ্য’সহ অন্যান্য ফেসুবক পেজের মাধ্যমে ছবিগুলো এডিট করে বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করে আসছিল।

পরবর্তীতে ফেসবুক পেজ থেকে ছবিগুলো ডিলিট করার জন্য পেজ এডমিনরা ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করে। তাদের দাবি মতো টাকা না দিলে আরও আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি দিতো। এমন অভিযোগের পরই পুলিশ অভিযানে নামে এবং অভিযানের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ‘ঊীঢ়ড়ংঁৎব ্‌ ঈড়হভবংংরড়হ ঈবহঃবৎ চধনহধ-ঊঈঈচ’-এর এডমিন ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, ইমন আহাম্মেদ ও শাহরিয়ার কবির আকাশ এবং সত্য কথন ও ইসলাম এবং ‘ঞযব ইড়ংং’ পেজের এডমিন হাসিবুল হাসান তন্ময়কে গ্রেপ্তার করা হয়।   তিনি জানান, পাবনা জেলায় এসব সাইবার ক্রিমিনালদের সাইবার বুলিংয়ের শিকার হয়ে বহু ভুক্তভোগী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অনেকের সংসার ভেঙে যাচ্ছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বেশকিছু দিন ধরেই পাবনা ডিবি পুলিশ কাজ করে যাচ্ছিল।

এসব ক্রিমিনালগণ প্রযুক্তি বিদ্যায় অত্যাধিক পারদর্শী এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত। আসামিদের বাইরে আরও বেশ কিছু গ্রুপের এডমিন রয়েছে যারা প্রতিনিয়ত সাইবার বুলিং করে যাচ্ছে।  তারা সকলেই আমাদের নজদারিতে আছে। যে বা যারাই সাইবার ক্রাইম বা সাইবার বুলিংয়ে জড়িত থাকুক না কেন তাদের সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডিএম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রওশন আলী ও পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. এমরান হোসেন তুহিন উপস্থিত ছিলেন।