NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার - এস এম সিরাজুল হুদা


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২৫ এএম

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার - এস এম সিরাজুল হুদা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে  (৫ মে,২০২৪ রবিবার) বিকাল ৩ টায় দেবীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার, এস,এম, সিরাজুল হুদা পিপিএম-বার।পুলিশ সুপার দেবীগঞ্জ থানায় পৌঁছালে দেবীগঞ্জ থানার একটি চৌকস দল মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান, সরকার ইফতেখারুল মোকাদ্দেম, অফিসার ইনচার্জ, দেবীগঞ্জ থানা। এর পর থানা চত্ত্বর, ব্যারাক, হাজতখানা, থানা অস্ত্রাগার, থানা মালখানা, ডিউটি অফিসার রুম পরিদর্শন করেন এবং থানার অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন, থানার বিভিন্ন রেজিস্টার, রক্ষণাবেক্ষণ, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি তদারকি করেন। তদারকি শেষে সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরিদর্শন কার্যক্রম শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।বার্ষিক পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল)  রুনা লাইলা, অফিসার ইনচার্জ, দেবীগঞ্জ থানা, সরকার ইফতেখারুল মোকাদ্দেম, পুলিশ পরিদর্শক (তদন্ত), নজরুল ইসলাম, দেবীগঞ্জ থানায় কর্মরত সকল এসআই সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।