NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

লন্ডনে ব্যাপক ধরপাকড়, সপ্তাহের ব্যবধানে বাঙালী পাড়ায় ইমিগ্রেশন রেইড


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:৩৪ পিএম

লন্ডনে ব্যাপক ধরপাকড়, সপ্তাহের ব্যবধানে বাঙালী পাড়ায় ইমিগ্রেশন রেইড

 কাগজপত্র বিহীন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করতে লন্ডনে নিয়মিত চলছে ইমিগ্রেশন রেইড। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও চলছে ধরপাকড়। মাত্র সপ্তাহের ব্যবধানে পূর্ব লন্ডনের শেডওয়েলে মেগা অভিযান চালিয়েছে ইউকে বর্ডার এজেন্সি।  ৯ই মে বৃহস্পতিবার চ্যাপম্যান স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ হানা দেয়। বিভিন্ন দোকান তল্লাশি করে পাঁচ জনকে আটক করে, এদের সবাই ওভার স্টেয়ার বা অনিয়মিত অভিবাসী। আটককৃত পাঁচ জনই বাংলাদেশি নাগরিক।

 অনিয়মিত অভিবাসীদের কাজে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে এবারের অভিযানটি ছিল একেবারেই ভিন্ন, রেইডের সময় ইমিগ্রেশন পুলিশের কোনো নিয়মিত ইউনিফর্ম ছিল না, প্রথমে ক্রেতা বেশে দুই জন কর্মকর্তা আসেন পরে কিছুক্ষণের মধ্যেই ডজন খানেক সাদা পোশাকধারী ইমিগ্রেশন পুলিশ পুরো স্ট্রিট ব্লক করে দেয়, তারপর একে একে চলে অভিযান। এনিয়ে চারদিকে আতঙ্ক বিরাজ করছে।   উল্লেখ্য গত সপ্তাহে পার্শ্ববর্তী এলাকা হোইটচ্যাপেলে ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়। এতে বেশ করেকজন অবৈধ অভিবাসীকে আটক করে কর্তৃপক্ষ।