NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
তাঁর জন্য আমি তাকে সুপারিশ করতে পেরে গর্বিত : সিনেটর চাক শুমার

যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ হিসেবে শপথ নিলে নুসরাত জাহান চৌধুরী


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ হিসেবে শপথ নিলে নুসরাত জাহান  চৌধুরী

 

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী বংশোদ্ভুত নুসরাত জাহান
চৌধুরী নিউইয়র্ক ইস্টার্ন ডিষ্ট্রিক-এর ফেডারেল জাজ হিসেবে
শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রে এই পদে তিনি প্রথম বাংলাদেশী-আমেরিকান,
প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে
যিনি এই পদে অধিষ্ঠিত হলেন। গত ১০ মে শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে
তিনি শপথ নেন। তাকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিচার
বিভাগে বৈচিত্র আনা’র ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য
বাস্তবায়িত হলো। 
এদিকে তার শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সিনেটের মেজরিটি লীডার চাক
শুমার বলেন- ‘একজন নিউইয়র্ক ইস্টার্ন ডিষ্ট্রিক-এর ফেডারেল জাজ
হিসেবে নুসরাত চৌধুরীকে শপথ নিতে সাহায্য করতে পেরে আমি
খুবই সম্মানিত! তিনি একজন আমেরিকান সিভিল লিবার্টিজ
ইউনিয়ন-এর আইনি পরিচালক ছিলেন। ফেডারেল জাজ হিসাবে
প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তাঁর জন্য আমি তাকে সুপারিশ
করতে পেরে গর্বিত।’
নবনিযুক্ত ফেডারেল জাজ নুসরাত চৌধুরী ১৯৭৬ সালে ইলিনয়ে
জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ী ফেনী জেলার দাগনভুইয়ার উপজেলার ৬
নং দাগনভুইয়া সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ল
স্কুল, প্রিন্সটন ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে
পড়াশুনা করেন। তিনি ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান
সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডাইরেক্টর হিসেবে কাজ
করেছেন। এছাড়া তিনি ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত
নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ
করেছেন। সর্বশেষ ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল
জাস্টিস প্রোগ্রামের ডেপুটি ডাইরেক্টর ছিলেন। নুসরাত চৌধুরী
২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের
সিনিয়র স্টাফ অ্যাটর্নি হিসেবেও দায়িত্ব পালন করেন।