NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুম ২০২৪ এর উদ্বোধন


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২৪ এএম

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুম ২০২৪ এর উদ্বোধন

আমের গুণগত মান ঠিক রেখে বাজারজাত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ মৌসুম ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ সকাল ৯ টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার বাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজীজ,দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল,উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন শাহনেওয়াজ রাব্বি, জেলা আম ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল করিমসহ অন্যান্যরা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গার আম সুস্বাদু হওয়ায় এ আমের কদর রয়েছে বেশ । যার ফলশ্রুতিতে গুণগত মানের এ আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিলো। সে অনুযায়ী আম পাড়া শুরু হয়েছে আজ থেকে।