NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৯ এএম

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ

 সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এ ছাড়া তার অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।        সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের সম্পদ ক্রোক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।    পরবর্তীতে আদালতের দেয়া আদেশে বলা হয়েছে, ‘মানি লন্ডারিং আইন ২০১২ এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেয়া হলো।’ বেনজীরের গোপালগঞ্জ ও ঢাকায় শতাধিক একর জমি রয়েছে। যার বেশির ভাগই তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের নামে কেনা।

এসব স্থাবর সম্পদের মধ্যে ঢাকার উত্তর বাড্ডায় রূপায়ণ মিলিনিয়াম কেয়ার ভবনের পার্টনার বেনজীর আহমেদের স্ত্রী। এ ছাড়া তার স্ত্রী জিশান মির্জার নামে গোপালগঞ্জে বিভিন্ন দলিলে কয়েকশ’ একর জমি রয়েছে। মোট ৬৫টি দলিলের অধিকাংশই বেনজীরের স্ত্রী ও তার মেয়ের নামে কেনা।   পুলিশের সাবেক এই কর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোনালী ব্যাংকসহ অন্তত ৩৩টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশও দেয়া হয়েছে।   প্রকাশ্যে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়।