NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগে পদোন্নতি পেলেন বাংলাদেশী-আমেরিকান ডিটেকটিভ জামিল সারোয়ার


নিহার সিদ্দিকী প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:৩৪ পিএম

নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগে পদোন্নতি পেলেন বাংলাদেশী-আমেরিকান ডিটেকটিভ জামিল সারোয়ার

 নিহার সিদ্দিকী
বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যের সংখ্যা বাড়ছে। বাংলাদেশি নতুন প্রজন্মেরও আগ্রহ বাড়ছে বিশ্বের অন্যতম সেরা এই বাহিনীতে যোগ দিতে। এ পর্যন্ত এনওয়াইপিডিতে বাংলাদেশিদের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে উচ্চপদেও আসীন উল্লেখযোগ্য সংখ্যক সদস্য। সেরা এই বাহিনীতে ভাল কাজ করে প্রশংসাও কুড়াচ্ছেন এবং পদোন্নতিও পাচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ শে মে ২০২৪ শুক্রবার, নিউইয়র্ক সময় দুপুর ২ টায় কুইন্সের পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হবে পদোন্নতি, অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার তার হাতে সার্টিফিকেট তুলে দিবেন। এই পদোন্নতি অনুষ্ঠানে পদোন্নতি পেতে যাচ্ছেন বাংলাদেশী-আমেরিকান ডিটেকটিভ জামিল সারোয়ার তিনি  ডিটেকটিভ তৃতীয় গ্রেড থেকে সম্মানজনক দ্বিতীয়-গ্রেড পদে পদোন্নতি পেতে যাচ্ছেন। পদোন্নতিপ্রাপ্ত ডিটেকটিভ জামিল সারোয়ার পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী  মরহুম সারোয়ার হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে এবং তার বড় ভাই সাকিল সরোয়ার বিসিএস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাতজুমদ্দিন, ভোলায় কর্মরত ।জামিল সারোয়ার জনি ২০০৬ সালে বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় স্নাতকোওর ডিগ্রি অর্জন করার পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১২ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ তৃতীয় গ্রেড হিসাবে পদোন্নতি লাভ করেন। ২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন জামিল সারোয়ার জনি। অল্পের জন্য প্রাণরক্ষা পান তিনি। ডিটেকটিভ জামিল সারোয়ার  পুলিশ বিভাগে অপরাধ তদন্ত কাজের পাশাপাশি, তিনি তার কর্মের জন্য নিউইয়র্ক সিটির অন্যান্য কমিউনিটি বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির মধ্যে সুপরিচিত এবং বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া লিয়াজোঁ হিসেবে কর্মরত রয়েছে।  

 

সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সাতবার তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিটেকটিভ। জামিল সারোয়ার জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ডিভিশনের সাইবার ক্রাইম শাখায় কর্মরত রয়েছেন। এর আগে নিউইয়র্ক পুলিশের একটি দল রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্তমানের ডিটেকটিভ  জামিল সারোয়ার তার স্ত্রী লামিয়া নোশীন  এবং সন্তান জুনায়না জামিল রূপকথা ও জোহরান জামিল গল্পকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করেন ।