NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইতিহাস গড়ার পথে নরেন্দ্র মোদি?


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৫ পিএম

ইতিহাস গড়ার পথে নরেন্দ্র  মোদি?

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভার নির্বাচনের ভোটগ্রহণ গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। এরপর দেশটির মিডিয়াগুলোতে শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া ও জরিপের পূর্বাভাসের মতই গতকাল ভারতের মিডিয়াগুলোও বুথ ফেরত জরিপের ফলাফলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়লাভের আভাস দিয়েছে।   জরিপে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী নরেন্দ্র মোদি টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম সংস্থাগুলো প্রকাশিত কমপক্ষে সাতটি বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী করেছে। সেখানে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি ও তার মিত্ররা এবার লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসন পেতে পারে।  বিজেপি তাদের এনডিএ জোটের জন্য এবার ৪০০ আসনের বেশি জয়ের লক্ষ্য নিয়ে প্রচারণার নামে। বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী, এনডিএ ৪০০ আসন অতিক্রম করতে না পারলেও খুব কাছাকাছি থাকবে। তবে বুথফেরত জরিপের এমন পূর্বাভাস মানতে রাজি নয় দেশটির বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।বিরোধী ইন্ডিয়া জোট শনিবার বলেছে, তারা ২৯৫টি আসনে জয় পাবে।     ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১২টি বুথ ফেরত জরিপের ফলাফলে এনডিএ ৩৬৫ আসন পাবে বলে পূর্বাভাস দিয়েছে, অন্যদিকে ইন্ডিয়া ব্লক পাবে ১৪৬ আসন। নরেন্দ্র মোদির বিজেপি একাই পেতে পারে ৩১৭ আসন,  কংগ্রেস পেতে পারে ৬১ আসন।    সবগুলো বুথ ফেরত জরিপেই মোদির জয়ের আভাসের কথা বলা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, বিজেপি গত লোকসভা নির্বাচনের (২০১৯ সাল) চেয়েও এবারের নির্বাচনে ভালো করতে যাচ্ছে।   আল জাজিরা বলছে, স্বাধীন ভারতে এর আগে আর কোনো প্রধানমন্ত্রীই টানা তিনবারের প্রতিবারই আসনসংখ্যা বাড়িয়ে লোকসভা নির্বাচনে জিততে পারেননি। তাই আগামী ৪ তারিখে এসব পূর্বাভাস সত্যি হলে মোদির জন্য এই জয় এক বিরল ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে