NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo
ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নিপীড়ন-নির্যাতন এবং যুদ্ধ বন্ধ কামনা

কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল আজহা পালিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১০:৫২ পিএম

কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল আজহা পালিত

নিউইয়র্ক (ইউএনএ): মহান আল্লাহতায়ালার নৈকট্য আর সন্তুষ্টি লাভের
প্রত্যাশায় কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্ক সহ উত্তর
আমেরিকায় ঈদুল আজহা পালিত হয়েছে। ঈদের নামাজ আদায় আর
কোরবানীর মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নর-নারী ঈদ পালন করেন। ছুটির
দিন রোববার (১৬ জুন) ঈদের দিন হওয়ায় ঈদের জামাতগুলোতে ছিলো
হাজারো মানুষের ভীর। সিটির ৫ বরোর মসজিদগুলোর উদ্যোগে ঈদের
জামাত অনুষ্ঠিত হয়। কোথায় কোথাও খোলা আকাশের নীচে রাস্তায়
অথবা প্লে গ্রাউন্ডেও ঈদের জামাত আয়োজিত হয়। বাংলাদেশে ঈদুল
আজহা পালিত হলো সোমবার (১৭ জুন)।
প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে সর্ববৃহত ঈদের জামাত
অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত
স্থানীয় টমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল সাড়ে ৮টায়
অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের ১০/১২ হাজার নর-নারী অংশ নেন বলে
সংশ্লিষ্টরা জানান।
জেএমসি’র জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কে
বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, নিউইয়র্ক সিটি
কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী,
নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার শাবান
মাহমুদ, জেএমসি’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল খান,
পরিচালনা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ রহমান, সাবেক এমপি এম
এম শাহীন, নিউইয়র্ক সিটির আসন্ধসঢ়;œ নির্বাচনে কুইন্সের সিভিল
কোর্ট জাজ পদপ্রার্থী অমিস আর ডোসী সহ আরো অনেকে। এই
পর্ব পরিচালনা করেন সেক্রেটারী আফতাব মান্নান।জেএমসি’র ঈদের জামাতে ইমামতি করেন মওলানা মির্জা আবু জাফর
বেগ ও খুতবা পাঠ করেন ইমাম শামসে আলী। ঈদের জামাত শেষে বিশেষ
মুনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি ছাড়াও
ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নিপীড়ন-নির্যাতন এবং যুদ্ধ বন্ধ কামনা
করা হয়।
জ্যামাইকা: জ্যামাইকার আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে
নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক
১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৬টায়,
সকাল ৮টায় এবং ৯টায়।
মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের
তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায়
ও সকাল ৯টায় মসজিদ ভবনে। এখানকার তৃতীয় ঈদের জামাতের আগে
উপস্থিত মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্ক ষ্টেট
সিনেটর জন সি ল্যু।
আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় ৪টি। সকাল
৫টা ৪৫ এবং সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় জামাত হয়
এএমসি ভবনে আর তৃতীয় ও চতুর্থ জামাত হয় যথাক্রমে সকাল ৮টা ও
সকাল ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে।
ইকনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল সাড়ে
৭টা ও সকাল সাড়ে ৮টায়।
দারুস সালাম মসজিদের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের জামাত হয় ৪টি
যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। প্রথম
জামাত ব্যতিত অন্য সকল জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও
নামাজের ব্যবস্থা ছিলো।
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে ঈদের জামাত হয়
সকাল ৮টায় সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে।
হলিস মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় হলিস
এভিনিউ ও ২০৫ স্ট্রীট সংলগ্ন পার্কে ঈদের জামাত হয় সকাল সাড়ে
৮টায়। এতে নেতৃত্ব দেন মৌলানা সাহেদ আহমদ ও শেখ মোহাম্মদ
নূরুল ইসলাম।
জ্যাকসন হাইটস: জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে
ঈদের দুটি জামাত হয় মসজিদ সংলগ্ন ৭৩ স্ট্রীটে (রুজভেল্ট এবং ৪১
এভিনিউর মাঝে) সকাল ৮টা ও সকাল ৯টায়।
জ্যাকসন হাইটসের মুনা সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় খোলা
রাস্তায় মসজিদ সংলগ্ন ৩৫-৩৫ ৭১ স্ট্রীটের উপর সকাল ৮টায়।

নিউইয়র্ক ঈদ গাঁহ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ৫টি
ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়।
ম্যানহাটানাস্থ মদিনা মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় একই দিন
সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের
জামাত হয় সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ১২৭ এর মাঠে।
ওজনপার্ক: ওজনপার্কের আল ফুরকান মজিদের উদ্যোগে ঈদের দুটি
জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায় মসজিদের সামনে
৭৬ এন্ড গেøনমোর এভিনিউতে।
ওজনপার্কের ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত
অনুষ্ঠিত হয় সকাল ৮টায় স্থানীয় পিএস ৬৪ স্কুলের মাঠে (৮২ ও ৮৩
স্ট্রীট, ১০১ এভিনিউ)।
এস্টোরিয়া: এস্টোরিয়ার আল-আমীন মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের
উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় মসজিদ সংলগ্ন
স্থানীয় ৩৬ ষ্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) খোলা রাস্তায়। প্রতিকূল
আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের জামাত হবে তিনটি যথাক্রমে সকাল
৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়।
ব্রæকলীন: বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয়
দুটি যথাক্রমে সকাল ৬টায় ও সকাল ৮টায় মসজিদ ভবনে।
ব্রæকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের
উদ্যোগে ঈদের জামাত হয়ে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউর উপর
সুবিশাল রাস্তায়। প্রতিকূল আবহাওয়ায় মসজিদ ভবনে ঈদের ৫টি
জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা থেকে।
ব্রæকলীন ইসলামিক সেন্টার আল তৌহিদ মসজিদের উদ্যোগে ঈদের
জামাত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে স্থানীয় প্রসপেক্ট পার্কের প্যারেড
গ্রাউন্ডের ফিল্ড ৮-এ।
ব্রঙ্কস: পার্কচেষ্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত
অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় মসজিদ
ভবন ও ভবন সংলগø রাস্তার উপর।
বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে ঈদের জামাত হয় দুটি যথাক্রমে
সকাল সাড়ে ৭টায় ও সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ১০৬ এর মাঠে।
ব্রঙ্কসের ক্যাসেলহীল আইডিয়াল ইসলামিক সেন্টারের উদ্যোগে ২১০০-
২১৪৬ টার্নবুল এভিনিউতে (প্লে গ্রাউন্ড) ঈদের জামাত হয় সকাল
৮টায়।নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের উদ্যোগে ঈদের জামাত
হয় দুটি যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় স্থানীয় রিভারভিউ ওভাল
পার্কে।
বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের
জামাত হয় সকাল সাড়ে ৮টায়।

সবগুলো ছবি তুলেছেন নিহার সিদ্দিকী