NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মিতালী যুব সংঘ সেনেরহুদার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ও আরমান


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

মিতালী যুব সংঘ সেনেরহুদার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ও আরমান

জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানসহ গ্রামের সার্বিক উন্নয়ন ও মিতালী যুব সংঘ,  সেনেরহুদা(রেজিঃ কুষ্টিয়া ৫১/৮৮) এর উন্নয়ন স্বার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ জুন) বিকালে সেনেরহুদা ঈদগাহ ময়দানে উথলী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আবুল কালাম এর আহবানে, প্রাক্তন ইউপি সদস্য মাহাতাব উদ্দিন বিশ্বাসএর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম(ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড) ও মোঃ আরমান আলী(ইউপি সদস্য ৫নং ওয়ার্ড)সেনেরহুদা যুব সংঘের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,ক্রীড়া সংগঠক রিপন হোসেন,সাংবাদিক ফয়সাল মাহাতাব মানিক, সাইফুল ইসলাম, উথলী বাজার রেলওয়ে জামে মসজিদের ইমাম হাফেজ আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক মেহেদী হাসান সম্রাট- সহ সেনেরহুদা গ্রামের সুধী বৃন্দ ক্রীড়াও সামাজিক ব্যক্তিত্ব।  

মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় এ সভায় উপস্থিত সূধী বৃন্দের সর্ব সম্মত এক প্রস্তাবে সিদ্ধান্ত হয় যে, মিতালী যুব সংঘের জন্য নুতন একটি পরিচালনা কমিটি নির্বাচন করতে একটি আহবায়ক কমিটি গঠন করা হবে। সভায় সর্ব সর্ম্মত সিদ্ধান্তে মোহাম্মদ আবদুল্লাহ কে আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম(ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড) ও মোঃ আরমান আলী(ইউপি সদস্য ৫নং ওয়ার্ড)কে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সাধারন সভার মাধ্যমে পরবর্তীতে কমিটিতে সদস্য অন্তভূ্ক্ত করে অতিদ্রুত সময়ে একটি পুর্নাঙ্গ পরিচালনা কমিটি নির্বাচন করতে কাজ করবেন।