NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দুঃস্বপ্নের এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন সাকিব আল হাসান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম

দুঃস্বপ্নের এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন সাকিব আল হাসান

দুঃস্বপ্নের এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বিশ্বকাপ শুরু করেছেন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে, শেষ করলেন ৬ নম্বরে নেমে। গত এক যুগে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে এটাই সাকিবের সর্বনিম্ন অবস্থান। ২০১২ সালের ২১ই সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না। এবারের বিশ্বকাপে শুরু থেকেই নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব।

৭ ম্যাচে করেছেন ১১১ রান আর নিয়েছেন মাত্র ৩ উইকেট। বিশ্বকাপের মাঝেই অবশ্য অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগোলেও সুপার এইটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় (৩ ম্যাচে ১৯ রান ও ১ উইকেট) এখন আবার পিছিয়েছেন ৩ ধাপ। অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।       ৩ ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।  সাকিবের শীর্ষ পাঁচ থেকে ছিটকে যাওয়ার সপ্তাহে টি-টোয়েন্টি ব্যাটারদের এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। সুপার এইটে ভারতের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন তিনি।   র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে নেমে গেছেন ফিল সল্ট (বর্তমানে ৩), বাবর আজম (৪) ও মোহাম্মদ রিজওয়ান (৫)। দারুণ ছন্দে থাকা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে।

বাংলাদেশের তাওহিদ হৃদয় এগিয়েছেন ৩ ধাপ, আছেন ২৭ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে তার র‍্যাঙ্কিংই সেরা। সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৫৪ রান করা লিটন কুমার দাস এগিয়েছেন ৪ ধাপ। যৌথভাবে ৩৯ নম্বরে আছেন তিনি। ৭ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।    বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ২ ধাপ এগিয়ে ২ নম্বরে আছেন আফগান স্পিনার রশিদ খান। তিন ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। ভারতের কুলদীপ যাদব এগিয়েছেন ২০ ধাপ, উঠে এসেছেন ১১ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজুর রহমান ৪ ধাপ পিছিয়ে আছেন ১৮ নম্বরে।