NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বগুড়ায় পুলিশ সুপারের বদলি বিদায় অনুষ্ঠান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

বগুড়ায় পুলিশ সুপারের বদলি বিদায় অনুষ্ঠান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীর বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে শহরের চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনালে বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক-ট্যাংকলড়ি কাভার্ডভ্যান মালিক সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি শাহ মোঃ আখতারুজ্জামান ডিউকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। সংগঠনের কার্যকরি সভাপতি তৌফিক হাসান ময়না এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, জেলা ট্রাক-ট্যাংকলড়ি কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলমসহ প্রমুখ।

অনুষ্ঠানে ৪টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।