NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বাংলাদেশ সোসাইটির সদস্য ১৭ হাজার : আয় সাড়ে ৩ লাখ ডলার


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৪১ এএম

বাংলাদেশ সোসাইটির সদস্য ১৭ হাজার : আয় সাড়ে ৩ লাখ ডলার


নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা
সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির আসন্ন
নির্বাচন ঘিরে সদস্য পদ নবায়ন করেছেন ১৭ হাজার ১৮৭জন। এতে
সোসাইটির আয় হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৭৪০ ডলার। প্রাথমিক
হিসেবে সোসাইটির মোট সদস্য হচ্ছে ১৮ হাজার ৩৩০ জন। এরমধ্যে
আজীবন সদস্য ৮৫৩জন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে
বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫)
নির্বাচন। এই নির্বাচন ঘিরে রোববার (৩০ জুন) শেষ হলো সদস্য
নবায়ন। এদিন যারা সদস্যপদ নবায়ন করেছেন তারাই অক্টোবরের
নির্বাচনে ভোটার হিসেবে ভোট দিতে পারবেন।
রোববার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সোসাইটির সদস্য নবায়ন
কার্যক্রম চলে। এদিন বিকেল ৪টা পর্যন্ত যারা সোসাইটি অফিসে
উপস্থিত ছিলেন, শুধু তারাই সদস্য পদ নবায়ন করতে পারেন। এজন্য রাত
সাড়ে ৯টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এসময় প্রবাসীরা ব্যক্তিগত ভাবে
এবং প্যানেলগতভাবেও কেউ কেউ সদস্য পদ ফরম জমা দেন। উত্তর বঙ্গের
একটি সংগঠনের পক।স থেকে সাড়ে ৯শ সদস্য ফরম জমা দেয়া হয় বলে
জানা যায়। এরপর নবায়নকৃত সদস্য ফরম গণণার পাশাপাশি ফরম পূরণ
বাবদ জনপ্রতি ২০ ডলার হিসাব করতে মধ্যরাত পেরিয়ে যায়।
সদস্য ফরম গণনা শেষে মধ্যরাত আড়াইটার দিকে ঘোষিত প্রাথমিক
হিসেবে সোসাইটির কর্মকর্তারা জানান, এবার ১৭ হাজার ১৮৭ জন
প্রবাসী তাদের সদস্য পদ নবায়ন করেছেন। এ থেকে সোসাইটির আয়
হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৭৪০ ডলার। ৮৫৩ জন আজীবন সব মিলিয়ে
সোসাইটির ভোটার হচ্ছেন ১৮ হাজার ৩৩০ জন। তবে চুড়ান্ত যাছাই-
বাছাইয়ে এই হিসাব কিছুটা পরিবর্তন হতে পারে বলে সংশ্লিস্টরা
জানান।
এদিকে সকলের সার্বিক সহযোগিতায় সোসাইটির আগামী
নির্বাচন একটি সুষ্টু নির্বাচন হবে বলে প্রত্যাশা প্রবাসীদের।
অপরদিকে সুন্দর পরিবেশে সোসাইটির সদস্য নবায়ন প্রক্রিয়া সম্পন্ন
হওয়ায় সন্তুষ্টু কর্মকর্তারা।

সভাপতি আব্দুর রব মিয়া বলেন, আজ (রোববার) সদস্য ফরম পুরণ সম্পন্ন
হলো। আমরা সবার অংশগ্রহণে ও সহযোগিতায় একটি সুন্দর ও
গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সাধারণ সম্পাদক রুহুল
আমীন সিদ্দিকী বলেন, উৎসবমুখর আর সুন্দর পরিবেশে প্রবাসীরা
সোসাইটির সদস্য হয়েছে। আমরা সবাইকে নিয়ে সুন্দর নির্বাচন
উপহার দেবো।
একটি প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম বলেন,
সোসাইটির নির্বাচন ঘিরে সদস্য নবায়ন প্রক্রিয়া সম্পন্ন হলো।
এখন নির্বাচনের পালা। আমরা সবাকে নিয়ে সোসাইটির যোগ্য
নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।
সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী আজম বলেন, অনেক দিন ধরে
সোসাইটির কর্মকান্ডের সাথে জড়িত নেই। এবার অনেকের আহŸানে
সোসাইটিতে এসে ভালো লাগছে। আমরা আশা করি প্রবাসীরা
নির্বাচনের মাধ্যমে সোসাইটিতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।
বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাঈম টুটুল বলেন, আমরা ‘সেলিম-
আলী’ প্যানেলের পক্ষ থেকে সদস্য ফরম জমা দিয়েছি। সোসাইটির
আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব চাই।
এদিকে সোসাইটির সদস্য নবায়ন জমাদানের শেষ দিনে সোসাইটি
অফিসে উৎসবমুখর পরিবেশে সাবেক ও বর্তমান কর্মকর্তা ছাড়াও
কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিলো সক্রিয়। এদিন ‘সেলিম-
আলী’ শীর্ষক একটি প্যানেলের নাম শুনা গেলেও অন্যকোন প্যানেলের নাম
না শুনা গেলেও গত নির্বাচনে বিজয়ী ‘রব-রুহুল’ প্যানেলের নির্বাচন
পরিচালনা কমিটির শীর্ষ স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে
বলেন, সোসাইটির নির্বাচনে কাউকে বিনা চ্যালেঞ্জে যেতে দেয়া
হবে না। ‘সেলিম-আলী’ প্যানেল থেকে সোসাইটির সাবেক সাধারণ
সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ
সম্পাদক আতাউর রহমান সেলিম সভাপতি ও সোসাটির সাবেক
কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন।
সোসাইটির গত নির্বাচনে মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক পদে
নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
অপরদিকে ইতিপূর্বে সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া,
সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও গ্রেটার নোয়াখালী সমিতি
ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু প্রমুখদের নিয়ে
অপর একটি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জনশ্রæতি রয়েছে।

অপরদিকে অক্টোবরের নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যেই এডভোকেট
জামাল আহমেদ জনিকে পুনরায় প্রধান নির্বাচন কমিশনার করে ৭
সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য
সদস্যরা হলেন- আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল
মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব
চৌধুরী খোকন। চুড়ান্ত ভোটার তালিকা হতে পাওয়ার পর নির্বাচন
কমিশন নির্বাচনী তফসীল ঘোষণা করবেন।
উল্লেখ্য, সোসাইটির সদস্য নবায়নে প্রতিটি ফরম জনপ্রতি ২০ ডলার।
আজীবন সদস্য ফি স্বামী-স্ত্রী ৫০০ ডলার। নগদ অথবা ক্রেডিট কার্ডের
মাধ্যমে এই অর্থ পরিশোধ করা যায়। চলতি বছরের ৩০ জুনের পর
সোসাইটির সদস্য পদ নবায়ন করা যাবে বা আজীবন সদস্য হওয়া যাবে।
তবে আগামী নির্বাচনে ভোটার হওয়া যাবে না। গত নির্বাচনে
সোসাইটির ভোটার ছিলেন ২৭ হাজার ৫৫০জন।