NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত লুৎফর রহমান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:২৭ পিএম

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত লুৎফর রহমান

 

 



হ্যানয়, ০৪ জুলাই ২০২৪

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  মোঃ লুৎফর রহমান বিগত ০৩ জুলাই ২০২৪ তারিখে  সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে  লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থোঙলুন সিসউলিথ-এর নিকট তার পরিচয়পত্র পেশ করেন। এই সময় রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতি জনগণের নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পক্ষ থেকে  শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

রাষ্ট্রদূত রহমান উভয় দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও সুসম্পর্কের উপর ভিত্তি করে আগামি দিনগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে তিনি বাংলাদেশ ও লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ সম্পর্কিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার জন্য অনুরোধ করেন।  রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ASEAN এর সাথে তার সম্পর্ক আরো গভীর করবার দৃঢ় ইচ্ছা পোষণ করে এবং এই লক্ষ্যে ASEAN -এর Sectoral Dialogue Partner' মর্যাদায় ASEAN প্রক্রিয়ায় সমপৃক্ত হওয়ার জন্য আবেদন করেছে। এই বিষয়ে বাংলাদেশ ASEAN-এর বর্তমান চেয়ার হিসাবে লাওসের জোর সমর্থন কামনা করে। লাওসের রাষ্ট্রপতি বাংলাদেশের এই আকাঙ্খা ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান। 

লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের  অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে  বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গভীরতর করার প্রত্যাশা ব্যক্ত করেন

পরিশেষে রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান।