NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সারিয়াকান্দিতে ত্রাণ বিতরণ ও উপজেলা পরিদর্শন রাজশাহী বিভাগীয় কমিশনার


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

সারিয়াকান্দিতে ত্রাণ বিতরণ ও উপজেলা পরিদর্শন রাজশাহী বিভাগীয় কমিশনার

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির সরকারি সফরে বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।সোমবার (৮ জুলাই) তিনি বিভিন্ন কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের খোঁজ-খবর নেন। বন্যা কবলিতদের মাঝে এাণ বিতরণ করেন।বিভিন্ন স্হাপনা উদ্বোধন করেন।সকালে বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের হাট বাড়িতে সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত ৫ শ ৫০ জন মানুষের মাঝে শুকনা খাবার ও চাল ত্রাণসামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। বন্যাকবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার সারিয়াকান্দি চালুয়াবাড়ি ইউনিয়নের হাটবাড়ির স্থানীয় লোকজনের সাথে মত বিনিময় করেন।এরপর তিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাএীদের জন্য কমফোর্ট জোনের উদ্বোধন করেন। বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। প্রায় ১ হাজার ছাএীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন চত্বরে পৌঁছলে তাকে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। জাইকার অর্থায়নে একটি এ্যাম্বুলেস উদ্বোধন করেন।

এছাড়া তিনি সারিয়াকান্দি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এসময় তার সাথে আর উপস্হিত ছিলেন,সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল,পৌর মেয়র মতিউর রহমান(মতি) উপজেলা ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম পারভীন, উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।