NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

নবাগত পুলিশ সুপার জাকির হাসান বগুড়া জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৫ জুন, ২০২৬, ১০:৪৩ এএম

নবাগত পুলিশ সুপার  জাকির হাসান বগুড়া জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : (১০ জুলাই বুধবার) পুলিশ সুপার  জাকির হাসান, পিপিএম বগুড়া জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।এরপর বিদায়ী পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম নবাগত পুলিশ সুপার  জাকির হাসান, পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।নবাগত পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম মহোদয় বগুড়া জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, বগুড়ার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।জাকির হাসান, পিপিএম ২৫তম বিসিএস এর একজন অন্যতম মেধাবী, দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা।উল্লেখ্য যে, বগুড়া জেলায় যোগদানের পূর্বে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।