NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ট্রাম্পকে গুলি করা ক্রুকস রিপাবলিকান দলের ভোটার!


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:৩১ এএম

ট্রাম্পকে গুলি করা ক্রুকস রিপাবলিকান দলের ভোটার!

 যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করা টমাস ম্যাথিউ ক্রুকস তারই দল রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। বিবিসির খবর বলছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। গুলির এ ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে এফবিআই। অনলাইনে তথ্য ছড়িয়ে পড়েছে যে, হামলাকারী ক্রুকস এ অঙ্গরাজ্য পর্যায়ের ভোটার। এ সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে ‘সক্রিয়’ হিসেবে লেখা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।   স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ট্রাম্পের ওপর হামলা হয়। তখন নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন ট্রাম্প। পাশেই কমপক্ষে ১৩০ গজ দূরের একটি ভবনের ছাদ থেকে গুলি করেন ক্রুকস। এর পরপরই ট্রাম্প মঞ্চে বসে পড়েন। তার ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে। সিক্রেট সার্ভিসের স্নাইপাররা গুলি করে হত্যা করেছেন ক্রুকসকে। তার কাছ থেকে উদ্ধার করেছেন এআর স্টাইলের একটি রাইফেল।