NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ছড়াড্ডায় অভিমত- “প্রবাসে যারা সৃজনশীলতার চর্চা করছেন তারা সুমহান, তারা নমস‍্য”


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম

ছড়াড্ডায় অভিমত-  “প্রবাসে যারা সৃজনশীলতার চর্চা করছেন তারা সুমহান, তারা নমস‍্য”

 

 

 

 

ছড়া সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক আয়োজন ছড়াড্ডা নিউ ইর্য়কের কুইন্সের হলিসে অনুষ্ঠিত হয়ে গেলো। নিউইয়র্কের ছড়াকাররা ছাড়াও যুক্তরাষ্ট্রের অন‍্যান‍্য অঙ্গরাজ্যের ছড়াকাররা অনলাইনে যুক্ত ছিলেন এই আয়োজনে।

 

ছড়াকার শামস চৌধুরী রুশোর সঞ্চালনায় জুলাই মাসের এই আয়োজনে বিশিষ্ট ছড়াকার সাংবাদিক আদিত‍্য শাহীন বলেন - কর্মব্যস্ত জীবন ও ভিন্ন সংস্কৃতির মধ্যে থেকেও প্রবাসে যারা সৃজনশীলতার চর্চা করছেন তারা সুমহান, তারা নমস‍্য।

 

নর্থ ক‍্যারোলিনা থেকে যুক্ত হওয়া বিশিষ্ট কবি-ছড়াকার-সাংবাদিক ওমর কায়সার বলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছড়াকাররা চমৎকার সব ছড়া লিখেন, তাদের ছড়া আমি মগ্ন হয়ে শুনি। ছড়াটে-র এই আন্তর্জাতিক মঞ্চের কারণে তাদের সম্পর্কে আমার জানার সুযোগ হলো, এজন‍্য ছড়াটে-কে ধন্যবাদ।

 

বিশিষ্ট ছড়াকার মৃদুল আহমেদ ছড়াকারদের সেরা ছড়াগুলো সংগ্রহ করে পাঠ ও তার উপর আলোচনা প্রস্তাব দেন এবং বলেন, এতে করে আমরা সকলেই সমৃদ্ধ হবো।

 

আসরে যেসকল ছড়াকাররা উপস্থিত ছিলেন এবং ছড়া পাঠ করেন তারা হলেন খালেদ সরফুদ্দীন, সজল আশফাক, ওমর কায়সার, মিনহাজ আহমেদ, রিপন শওকত, মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মামুন জামিল, সুমন শামসুদ্দিন, সারওয়াত জাবিন লুবনা প্রমুখ।