NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাবেদ উদ্দিনের মায়ের স্মরণে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির মিলাদ মাহফিল


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:২৬ পিএম

জাবেদ উদ্দিনের মায়ের স্মরণে  এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির মিলাদ মাহফিল

 

নিউইয়র্ক (ইউএনএ): কমিউনিটির পরিচিত মুখ, মৌলভীবাজার
ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সিনিয়র সহ সভাপতি ও এস্টোরিয়া
ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মো: জাবেদ
উদ্দিনের মা মরহুমা বেগম রানী খানের বিদেহী আত্মার মাগফেরাত
কামনায় নিউইয়র্কে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বাদ মাগরিব এস্টোরিয়ার আল আমীন ইসলামিক
সেন্টার মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ আয়োজিত এই মাহফিলে
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি সহ সর্বস্তরের শতাধিক প্রবাসী
বাংলাদেশী উপস্থিত ছিলেন। মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন উক্ত
মসজিদের খতিব ও ইমাম মওলানা লুৎফর রহমান চৌধুরী। উল্লেখ্য, সংগঠক
জাবেদ উদ্দিনের মা গত ৩ মে সিলেটের মাউন্ট এডরা হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে আল আমীন ইসলামিক
সেন্টার পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দিন, সেক্রেটারী আমীন
হোসাইন, মোয়াজ্জিন মওলানা নেছার আহমেদ, জালালাবাদ
এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ ও সাবেক
সহ সভাপতি জোসেফ চৌধুরী, বাংলাদেশী আমেরিকান সোসাইটির
সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মেহেদী আমীন বাবু,
মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি
তজম্মুল হোসেন, কৃষিবীদ মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক চয়ন
রহমান ও সুমন আহমেদ, বিশিষ্ট রাজনীতিক এম এ বাতেন, বিশ্বনাথ
সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি মনির হোসেন, কুলাউড়া
এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি শাহ আলাউদ্দিন ও সাধারণ
সম্পাদক জাবেদ আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ লিটন আহমেদ,
কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শেখ মরম উল্লাহ, শেফায়েত খান, কামরান
হোসেন মিন্টু, শাফায়েত আহমেদ (শফি), আজিজুল ইসলাম স্বপন,
দিপু মিয়া, হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান।
এছাড়াও মিলাদ মাহফিল আয়োজন সংগঠনের কর্মকর্তাদের মধ্যে
উপদেষ্টা এমাদ আহমেদ, চৌধুরী সালেহ হাজী আব্দুর রহমান ও সৈয়দ
মামুন, সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েছ আহমেদ,

কোষাধক্ষ্য এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক
চৌধুরী, সদস্য মোহাম্মদ হোসেন আহমদ, মোহাম্মদ রশীদ প্রমুখ
উপস্থিত ছিলেন।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন
তার মায়ের ইন্তেকালে সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল
আয়োজন করায় তিনি সংগঠন সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।