NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ট্রেন চলাচল বন্ধে বিপাকে বগুড়া অঞ্চলের হাজার মানুষ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১০ এএম

ট্রেন চলাচল বন্ধে বিপাকে বগুড়া অঞ্চলের হাজার মানুষ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বগুড়ায় ১০ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ অঞ্চলের হাজারো মানুষ বিপাকে পড়েছেন। ট্রেন বন্ধ থাকায় কম দূরত্বের রাস্তা অনেক ঘুরে বগুড়া শহরে আসতে হচ্ছে, তাও আবার বাড়তি টাকা খরচ করে। আর এসব মানষ প্রতিদিনই স্টেশনে খোঁজখবর নিচ্ছেন কবে তাদের ট্রেন চালু হবে কিন্তু রেল কর্তৃপক্ষ তাদেরকে কোনো সুখবর দিতে পারছে না। গত ২০ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টানা ১০ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনে যাতায়াতকারী বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নিম্ন আয়ের মানুষ বিপদে পড়েছে। যাদের একমাত্র বা প্রধানতম বাহন ট্রেন। এদিকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যাত্রী, হকারদের চিরচেনা স্টেশনে এখন চলছে সুনসান নীরবতা।

জানা গেছে, বগুড়া স্টেশন থেকে সান্তাহার এবং বোনারপাড়ায় প্রতিদিন ৬টি লোকাল ট্রেন যাতায়াত করে। এসব ট্রেনে প্রায় এক হাজার যাত্রী যাতায়াত করে। এসব ট্রেনে বোনারপাড়া, মহিমাগঞ্জ, সোনাতলা, সুখানপুকুর থেকে প্রচুর পরিমাণ কলা দুধ, কাঁচা সবজি, নানা ধরনের শাক বগুড়া শহরে আসে। ট্রেন চলাচল বন্ধ থাকায় এসব পণ্য শহরে আনতে তাদের খরচ বেড়ে যাচ্ছে। এই রুটে প্রতিদিন আট জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চারটি আন্তঃনগর ট্রেন রয়েছে। বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, বগুড়া থেকে পদ্মরাগ মেইল ট্রেন সকাল ৬টায় বগুড়া হয়ে বোনারপাড়ার দিকে যায় আবার ওই ট্রেনই সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে সান্তাহারের উদ্দেশে যায়।

বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৮টায় কলেজ ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যায়। সান্তাহার থেকে ওই ট্রেনই রাত ৮টায় ছেড়ে বগুড়ায় স্টেশনে রাত ৯টায় পৌঁছে বোনারপাড়ার উদ্দেশে যায়। টোয়েন্টি ডাউন ট্রেন বেলা ১১টায় বগুড়া স্টেশনে পৌঁছে সান্তাহারের উদ্দেশে যায়। সান্তাহার থেকে ওই ট্রেন বিকেল সোয়া তিনটায় ছেড়ে বিকেল সাড়ে ৪টায় বগুড়া স্টেশনে পৌঁছে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।

সাজেদুর রহমান আরও জানান, সিএনজি বা বাসের তুলনায় ট্রেনের খরচ অনেক কম বলে অনেকেই ট্রেনে যাতায়াত করেন। এ ছাড়া যাদের বাড়ি স্টেশন সংলগ্ন তারাও ট্রেন যাতায়াতকেই বেছে নেন। বগুড়া থেকে সান্তাহারে যেতে লোকাল ট্রেনের ভাড়া ১২ টাকা এবং মেইল ট্রেনের ভাড়া ২০ টাকা পড়ে। অপরদিকে বোনারপাড়া যেতে লোকাল ট্রেনের ভাড়া ১৩ টাকা এবং মেইল ট্রেনের ভাড়া ২৫ টাকা পড়ে। প্রতিদিন বগুড়া স্টেশন থেকে এক হাজার যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন বলেও বলে জানান তিনি।