NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১০ এএম

নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

 আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।   সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।   স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। ‌ গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কন্সটিটেন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। ‌আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে।

 আওয়ামী লীগ আওয়ামী লীগ  সাখাওয়াত হোসেন বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করবো। ‌আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।  তিনি বলেন, আওয়ামী লীগ একসময় সেক্যুলারপন্থি দল ছিল মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে।‌ লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়।

 আওয়ামী লীগ আওয়ামী লীগ ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি- আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার। রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয়।   জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না- এ বিষয়ে তিনি বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন।  ১৫ আগস্ট ছুটি থাকবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ক্যাবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করবো।