NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

জাতীয় শিল্পকলার লিয়াকত আলী লাকী সহ পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৫৯ এএম

জাতীয় শিল্পকলার লিয়াকত আলী লাকী সহ পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

 শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।   প্রজ্ঞাপনে বলা হয়, পাঁচজন কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।  বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার প্রেস উইং-এর প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন৷