NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

বাংলাদেশের প্রখ্যাত বেতার শ্রোতা ও ডিএক্সার মোখলেছুর রহমানের ইন্তেকাল


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৭:০০ এএম

বাংলাদেশের প্রখ্যাত বেতার শ্রোতা ও ডিএক্সার  মোখলেছুর রহমানের ইন্তেকাল

বাংলাদেশের প্রখ্যাত বেতার শ্রোতা মোখলেছুর রহমান ইন্তেকাল করেছেন। জানা গেছে কুষ্টিয়ার মিরপুর বহলবাড়ীয়া নিবাসী প্রখ্যাত বেতার শ্রোতা, ডিএক্সার ও শ্রোতা সংগঠক গতকাল ১৮ আগষ্ট রাতে  ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১০ টায় তার নিজ গ্রাম বহলবাড়িয়ায় জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।   মরহুম মখলেছুর রহমান ৮০ দশক হতে আন্তজাতিক বিভিন্ন বেতারের একনিষ্ঠ শ্রোতা হিসাবে বিবেচিত  ও  প্রসিদ্ধ লাভ করেছিলেন। ফেব্রুয়ারি যুবরাজ চৌধুরী রোকেয়া হায়দার আয়োজিত বিশেষ সংবর্ধনায় বক্তব্য রাখছেন জনাব মোকলেসতার প্রতিষ্ঠিত অধুনা বিলুপ্ত টাইনি রেডিও ক্লাব নিয়ে তিনি বেতার জগতে প্রবেশ করলেও তিনি বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে জাতীয় ও আন্তজার্তিক বেতার পরিমন্ডল আলোকিত করেছিলেন। তিনি অধুনা বন্ধ হয়ে যাওয়া জার্মান বেতার শ্রোতা ক্লাব, ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব কার্যক্রমে নেতৃত্ব দিয়ে বেতারকে জনপ্রিয় করতে গুরুত্ব পুর্ণ ভুমিকায় ছিলেন। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব – বাংলাদেশের অন্যতম উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।   প্রখ্যাত এ শ্রোতার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ও ভারতের অগুন্তি  শ্রোতারা দুঃখ ও শোক প্রকাশ করেছেন।