NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বেলারুশ সফরে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং


প্রেমা: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৯ পিএম

বেলারুশ সফরে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

 

 

২৩ আগস্ট গত (বৃহস্পতিবার) সকালে মিনস্কে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।


বৈঠকে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩২ বছরে, চীন-বেলারুশ সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে; আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। 

তিনি আরও বলেন, বেলারুশের সাথে যৌথভাবে দু’দেশের রাষ্ট্র-প্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে চায় চীন। পাশাপাশি, দু’দেশের সার্বক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে, এবং চীন-বেলারুশ শিল্পপার্কের মতো প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী চীন। 

এ সময় প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, বর্তমানে দু’দেশের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ মানে রয়েছে। কেন্দ্রীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দু’দেশ সবসময় একে অপরকে সমর্থন দিয়ে থাকে। বেলারুশ চীনের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠতর করতে, আর্থ-বাণিজ্যিক ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে, এবং সার্বিকভাবে দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করতে আগ্রহী।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।